ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

আমরা নিজেদের সঙ্গে লড়াই করছি— বললেন নুসরাত, উত্তর দিলেন যশ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৬৪৯ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরেই আলোচনায় ওপার বাংলার তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। প্রেম, সংসার আর বিচ্ছেদ–গুঞ্জন নিয়ে বেশ কয়েকদিন সংবাদের শিরনামে ছিলেন তারা। তবে সব আলোচনা পাশে সরিয়ে প্রিয় মানুষ তথা যশের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন নায়িকা।

গত ১০ অক্টোবর ছিল যশের জন্মদিন। সেদিন ইনস্টাগ্রামে নুসরাত তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘বিশ্বের সঙ্গে একসঙ্গে লড়াই করা থেকে শুরু করে এখন একে অপরের সঙ্গেই লড়াই করছি (তবুও টিকে আছি)… পেট ফেটে হাসা থেকে একে অপরকে আঘাত দেওয়া পর্যন্ত— আমরা ঝুটঝামেলায় ওস্তাদ! আমার মাথাব্যথার প্রিয় কারণের জন্য শুভ জন্মদিন; তোমার জীবন সুখ, শান্তি আর সাফল্যে ভরে উঠুক।’

অভিনেত্রীর এই পোস্টে যশও প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যে তিনি লিখেছেন, “ঝুটঝামেলা আমাদের মানায়! তুমিই একমাত্র মানুষ, যে আমাকে ‘মাথাব্যথা’ বলে ডেকে সেটাকেও মিষ্টি করে তুলতে পারো! এই অগোছালো শুভেচ্ছার জন্য ধন্যবাদ… চলো, একে অপরকে আরও কিছুদিন সহ্য করে বেঁচে থাকি।”

কিছুদিন আগেও তাদের সম্পর্কে দূরত্বের গুঞ্জন ছিল। একপর্যায়ে দুজন সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেন। এমনকি আলাদা ছুটিতেও যান। নুসরাত ছেলে ঈশানকে নিয়ে যান পাহাড়ে, আর যশ যান সমুদ্রতটে প্রথম পক্ষের ছেলেকে নিয়ে। সে সময় শোনা যায়, তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতিই নাকি দূরত্বের কারণ। তবে সাম্প্রতিক পোস্টে বোঝা যাচ্ছে, সম্পর্কের বরফ অনেকটাই গলেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

আমরা নিজেদের সঙ্গে লড়াই করছি— বললেন নুসরাত, উত্তর দিলেন যশ

আপডেট সময় ১২:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫