ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৬৭২ বার পড়া হয়েছে

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাসভবনটি বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। কয়েকদিন আগেই বিজয়ের রাজনৈতিক দলের একটি জনসভায় পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে এখনও বিতর্ক চলছে; এমন সময়ে এই নতুন হুমকি সৃষ্টি করেছে আতঙ্ক।
অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
বিনোদন ডেস্ক

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার সকালে চেন্নাই পুলিশের কাছে একটি ফোন আসে। এক ব্যক্তি সেই ফোন কলে জানায়, ভবিষ্যতে বিজয় যদি আর কোনো জনসভা করেন, তবে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

এই হুমকির পরপরই তার নীলাঙ্কারাই এলাকার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ; নিরাপত্তা জোরদার করেছে। পুলিশ আরও জানিয়েছে, হুমকিদাতার সেই ফোনটি এসেছিল কন্যাকুমারী থেকে।

জানা গেছে, হুমকি পাওয়া মাত্র পুলিশের একটি বাহিনী বিজয়ের বাড়িতে পৌঁছায়। শুরু হয় তল্লাশি। যদিও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে; যিনি ফোন করেছিলেন, তার লোকেশন ট্র্যাক করে তাকে ধরার চেষ্টা চলছে। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটি কোনও প্র্যাঙ্ক বা ভুয়া কল ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

আপডেট সময় ০৩:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫