ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

তানজিন তিশা বাদ, যুক্ত সৃজিতের বান্ধবী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৬৫২ বার পড়া হয়েছে

কথা ছিলো, ওপার বাংলার আসন্ন সিনেমা ‘ভালোবাসার মরশুম’ এ অভিনয় করবেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। শোনা যায়, সিনেমায় বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমান যোশীর বিপরীতে থাকবেন তিশা। কিন্তু তা আর হচ্ছে না; তার পরিবর্তে নেওয়া হচ্ছে টালিউডের নতুন মুখ, অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে।

এম এন রাজ পরিচালিত এই ছবিটি নিয়ে বেশ উত্তেজনা ছিল ভক্তমহলে। বিশেষ করে, সিনেমায় তানজিন তিশা যুক্ত হচ্ছেন- এমন খবরের পরপরই। কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তব হচ্ছে না। জানা গেছে, ভিসা জটিলতার কারণেই শুটিংয়ে অংশ নিতে পারেননি তানজিন তিশা; প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র জানিয়েছে, তাই তিশাকে বাদ দিয়ে নতুন অভিনেত্রী সুস্মিতাকে চূড়ান্ত করেছে সিনেমার টিম।

বলে রাখা ভালো, সুস্মিতা সম্প্রতি নির্মাতা সৃজিত মুখার্জি-র ‘বান্ধবী’ হিসেবেই বেশ পরিচিতি পেয়েছেন। বিভিন্ন পার্টিতে তাদের একসঙ্গে দেখা যায়। কেউ কেউ তাদের একসঙ্গে দেখে প্রেম জল্পনাও উস্কে দিয়েছেন।

সুস্মিতা চ্যাটার্জি
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন, মুখ খুললেন মিথিলা, অল্পদিনেই সৃজিতের কাছের হয়ে গেছি : সুস্মিতা
এদিকে, ‘ভালোবাসার মরশুম’-এর ঘোষণা আসার পর থেকেই বিষয়টি নিয়ে চুপ ছিলেন তানজিন তিশা। চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিকভাবে তিনি কিছু জানাননি। এবারও এই নিয়ে এখনও তিশা কোনো বক্তব্য দেননি।

তানজিন তিশা
তবে তিশাকে নিয়ে বড় সুখবর হলো, মেগাস্টার শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক করতে চলেছেন। ‘সোলজার’ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে। ইতোমধ্যে তাকে এই সিনেমায় চূড়ান্ত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে; নির্মাতা সূত্রই জানিয়েছে এই তথ্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

তানজিন তিশা বাদ, যুক্ত সৃজিতের বান্ধবী

আপডেট সময় ১০:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫