সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩ জয়পুরহাটে উদ্ধার হলো বিশাল আকৃতির গাঁজা গাছ কসবায় মোবাইল কোর্টের অভিযান: ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে দুই বোন লতা-পাতার বিয়ে প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পবিপ্রবি’র হিট প্রজেক্টের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জন্মদিনের আনন্দের একদিন পরই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

ধর্ম অবমাননার অভিযোগে এবার ইউআইইউ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. মোনসের আলী (আইডি : ০১১২২৩০৮৫৬)। তিনি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের দ্বিতীয় ট্রাই-সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউআইইউ শৃঙ্খলা কমিটির জরুরি সভায় মোনসের আলীকে ধর্ম অবমাননার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে সকালে ইসলাম ধর্ম, আল্লাহ, মহানবী (সা.) ও কোরআন নিয়ে কটূক্তির অভিযোগ তুলে একদল শিক্ষার্থী মোনসের আলীকে মারধর করেন। পরে শিক্ষকরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। এ সময় বিপুলসংখ্যক শিক্ষার্থী মেডিকেল সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুই দফা দাবি উত্থাপন করেন— অভিযুক্ত শিক্ষার্থীকে দ্রুত স্থায়ীভাবে বহিষ্কার ও আইনের আওতায় আনা এবং ধর্মীয় মূল্যবোধ শেখানোর মতো উদ্যোগ গ্রহণসহ সেদিনের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, মোনসের আলী উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকার ‘হোয়াইটহাউজ’ নামে এক ছাত্রাবাসে থাকতেন। সেখানে এক রুমমেটের সঙ্গে তিনি নবী, কোরআন ও ধর্ম নিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলতেন এবং তাকে নাস্তিকতায় প্ররোচিত করার চেষ্টা করতেন।

পরবর্তীতে রুমমেট ওই আলোচনা রেকর্ড করেন, যাতে ধর্ম নিয়ে কটূক্তির বিভিন্ন বক্তব্য পাওয়া যায়। সেই অডিও রেকর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বুধবার ক্যাম্পাসে মোনসের আলীকে বেধড়ক মারধর করেন।

এর আগে, গত ৫ অক্টোবর একই অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে অপূর্ব পাল নামে এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

ধর্ম অবমাননার অভিযোগে এবার ইউআইইউ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

আপডেট সময় ০৪:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫