ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

শুটিংয়ের মাঝে নাক দিয়ে রক্তক্ষরণ অভিনেত্রীর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

দুঃসংবাদ দিলেন ওপার বাংলার টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। বর্তমানে তিনি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে ব্যস্ত। এরই মাঝে তিনি জানালেন নিজের অসুস্থতার কথা; জানালেন একটি অস্ত্রোপচার হতে চলেছে তার।

বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে দিতিপ্রিয়া লেখেন, ‘আমার একটা ছোট অস্ত্রোপচার হবে। আমার সঙ্গে কেউ যদি যোগাযোগের চেষ্টা করেন আমাকে পাবেন না। আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব।’

জানা গেছে, অভিনেত্রীর নাকের হাড়ে একটি সমস্যা দেখা দিয়েছে। বছর দুই আগেই এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, কিন্তু কাজের ব্যস্ততায় তা হয়ে ওঠেনি। মাঝে মাঝেই তার নাক দিয়ে রক্ত পড়ত, তবুও তা নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছিলেন পর্দার ‘রানি মা’। তবে এটি খুবই ছোট একটি অস্ত্রোপচার হবে। অভিনেত্রী জানিয়েছেন, সঠিক চিকিৎসা ও বিশ্রামের পর তিনি খুব দ্রুতই আবার কাজে ফিরবেন।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে টেলিপর্দায় যাত্রা শুরু করেছিলেন দিতিপ্রিয়া। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রানি রাসমণি’-তে নামভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এই মুহূর্তে তাকে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনেতা জীতু কমলের বিপরীতে দেখা যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

শুটিংয়ের মাঝে নাক দিয়ে রক্তক্ষরণ অভিনেত্রীর

আপডেট সময় ০৪:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫