ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

বন্ধু বানানোর আগে যা ভাবতে বলেছেন মহানবী (সা.)

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৬৬৮ বার পড়া হয়েছে

সবার জীবনেই বন্ধু-বান্ধব আছে। বন্ধু-বান্ধব ছাড়া স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়। একান্ত প্রয়োজন, সুখ-দুঃখের ভাগাভাগি, যেকোনো পরামর্শের জন্য জীবনে একজন বন্ধুর দরকার হয়।

বন্ধুত্ব করার ক্ষেত্রে আমরা সাত-পাঁচ খুব একটা ভাবি না। যেই পরিবেশে বসবাস করি সেখানেই মনের মিল আছে এমন এক বা একাধিক মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে। তবে সবাই নিজের মতো করে নিজের সার্কেলের ভালো মানুষটার সঙ্গে বন্ধুত্ব গড়ার চেষ্টা করেন।

বন্ধু নির্বাচনে ভালো বা মন্দের সঙ্গা একেকজনের কাছে একেক রকম হতে পারে। আমার কাছে ভালো মানুষটি অন্য কারো কাছে তেমন ভালো নাও হতে পারেন, আবার অন্য কারো সব থেকে ভালো বন্ধুটি আমার পছন্দের মানুষ নাও হতে পারেন।

পছন্দ, ভালো-মন্দ নির্বাচনের দিকটি ব্যক্তি ও রুচি ভেদে ভিন্ন হতে পারে—এটাই স্বাভাবিক। রুচি-বৈচিত্র্যের ভিন্নতার মাঝেও বন্ধু-নির্বাচনে কিছু বিষয় মেনে চলা উচিত এবং বন্ধু নির্বাচনের আগে বিষয়গুলো ভাবা উচিত।

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষ অভ্যাসগতভাবে বন্ধুর ধর্ম ও চালচলন অবলম্বন করে। তাই কেমন লোককে বন্ধু হিসেবে গ্ৰহণ করা হচ্ছে, তা আগেই ভেবে দেখা উচিত। (আবু দাউদ, হাদিস : ৪৮৩৩, তিরমিজি, হাদিস : ২৩৭৮)

অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সর্বোৎকৃষ্ট সাথী সে— ১. যার সাক্ষাৎ তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। ২. যার কথায় (শ্রবনে) ইলম (জ্ঞান) বৃদ্ধি পায়। ৩. যার কাজ-কর্ম তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। (ইমাম বুসিরি, ইতহাফুল খিয়ারাহ: ৮/১৬৩; হাদিসটির বিশুদ্ধতা যাচাই করা যায়নি, তবে অর্থের দিক থেকে কোনো সমস্যা নেই)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ‘মানুষ তার বন্ধুর চিন্তা-চেতনার উপর (প্রভাবিত হয়ে) থাকে। সুতরাং তোমাদের লক্ষ রাখা উচিত, সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে।’ (ইমাম আবু দাউদ, হাদিস : ৪৮৩৩; তিরমিজি, হাদিস : ২৩৭৮)

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

বন্ধু বানানোর আগে যা ভাবতে বলেছেন মহানবী (সা.)

আপডেট সময় ০৩:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫