ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

হজ যাত্রীদের সেবায় সৌদির শত বছরের ঐতিহ্য তুলে ধরতে মক্কায় প্রদর্শনী

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৬৯৮ বার পড়া হয়েছে

হজ ও ওমরাহ যাত্রীদের সেবায় সৌদি আরবের দীর্ঘ ঐতিহ্য তুলে ধরতে মক্কায় বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে হাদিয়াহ চ্যারিটি অ্যাসোসিয়েশন। সোমবার উদ্বোধন হওয়া এ প্রদর্শনীতে অতীতের গৌরবময় ইতিহাসের পাশাপাশি চলমান নানা উন্নয়ন প্রকল্পও তুলে ধরা হয়েছে।

হাদিয়াহর বোর্ড চেয়ারম্যান হাতেম আল-মারজুকি জানান, প্রদর্শনীটি দুই পবিত্র মসজিদের সেবায় সৌদি আরবের ঐতিহ্য ও ইবাদতকারী, হজ ও ওমরাহ যাত্রীদের প্রতি যত্নের দীর্ঘ ইতিহাসকে ধারণ করে।

তিনি বলেন, এ আয়োজন আমাদের গর্বের প্রতীক, যা মুসলিম উম্মাহর সেবায় সৌদি নেতৃত্বের অঙ্গীকারকে সামনে নিয়ে এসেছে।

আয়োজকদের মতে, হজযাত্রীদের সেবায় সৌদি আরবের রাষ্ট্রীয় উদ্যোগ শুরু হয় বাদশা আবদুল আজিজের সময় থেকে। বর্তমানে বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সময়ে এ খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। মসজিদে মুসল্লিদের ধারণক্ষমতা বৃদ্ধি, যাত্রীদের জন্য নতুন আবাসন, আধুনিক খাবারের ব্যবস্থা এবং বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে।

মৌলিক সুবিধার পাশাপাশি যেসব যাত্রী বাড়তি স্বাচ্ছন্দ্য চান তাদের জন্য রয়েছে বিশেষায়িত তাঁবু, উন্নত খাবার, ব্যক্তিগত পরিচর্যা সামগ্রী, ২৪ ঘণ্টার চিকিৎসা সেবাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা।

সম্প্রতি হজ ও ওমরাহ মন্ত্রণালয় চালু করেছে ডিজিটাল ‘নুসুক ওমরাহ সার্ভিস’, যেখানে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই বিদেশি যাত্রীরা সরাসরি অনলাইনে ভিসার জন্য আবেদন করতে ও প্রয়োজনীয় সেবা বুক করতে পারবেন।

প্রদর্শনীটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সংগঠন এবং হজ-ওমরাহ খাতের পেশাজীবীদের জন্য উন্মুক্ত। আগ্রহীরা হাদিয়াহ চ্যারিটি অ্যাসোসিয়েশনের যোগাযোগ বিভাগে নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন।

আল-মারজুকি আরও বলেন, সৌদি নেতৃত্বের সহায়তা না থাকলে বেসরকারি সংগঠনগুলো এত বড় পরিসরে কাজ করতে পারত না। তাদের সহযোগিতায় সামাজিক উন্নয়ন ও ধর্মীয় সেবার মিশন আরও সফলভাবে বাস্তবায়ন সম্ভব হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

হজ যাত্রীদের সেবায় সৌদির শত বছরের ঐতিহ্য তুলে ধরতে মক্কায় প্রদর্শনী

আপডেট সময় ০৩:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫