ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুরে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৫৬ বার পড়া হয়েছে

ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মারা গেছেন। তার অকাল প্রয়াণ হলেও, সেই মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে নানা প্রশ্ন। আর এবার সেই রহস্যের জট খুলতে আরও এক ধাপ এগোল তদন্ত।

গায়কের মৃত্যু তদন্তে এবার সিঙ্গাপুরে যাচ্ছে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল। আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

আসামের ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে গঠন করা হয়েছে ১০ সদস্যের একটি টিম। ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুর সরকারের সঙ্গে নিবিড় সহযোগিতার ভিত্তিতে এই বিশেষ টিম তদন্তের কাজ চালাবে।

জুবিন গর্গের মৃত্যুর সময় তিনি একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে ছিলেন। ঘটনার দিন বিকালেই তার শো ছিল। কিন্তু তার আগেই স্কুবা ডাইভিং করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে এই মৃত্যুর পেছনে কোনো গাফিলতি বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই অসম সরকার বদ্ধপরিকর।

মুখ্যমন্ত্রী আরও কড়া অবস্থান নিয়ে বলেছেন, সিঙ্গাপুরের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শ্যামকানু মহন্তকে আগামী দু’দিনের মধ্যেই হেফাজতে নেওয়া হবে। এছাড়াও, জুবিনের ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ শর্মাকেও দ্রুত আটক করা হবে, যদি না তিনি আত্মসমর্পণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুরে

আপডেট সময় ০৭:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫