ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন, মুখ খুললেন মিথিলা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৯৭ বার পড়া হয়েছে

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিশেষ করে, সাবেক স্বামী, গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান-এর সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্যের ইতি টানার পর থেকেই যেন আলোচনার রাশ আর টানতে পারেননি তিনি।

এরপর ওপার বাংলার গুণী পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবনের সূচনা করলেও, চর্চা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মিথিলার। একটা সময় এই দম্পতির সুখের সংসার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তবে এখন চিত্রটা পাল্টেছে।

সৃজিতের সঙ্গে মিথিলার এক ছাদের নিচে না থাকা নিয়ে শুরু হয়েছে তুমুল গুঞ্জন। তাদের দাম্পত্য জীবনে কি তাহলে চিড় ধরেছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দুই বিনোদন পাড়ায়।

সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। মিথিলার মন্তব্যগুলো গুঞ্জনের পালে আরও জোর হাওয়া দিয়েছে।

তিনি বলেন, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। আমার ভিসা নেই।’ মিথিলার এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, সৃজিতের সঙ্গে তার সম্পর্ক কি সত্যিই তলানিতে?

পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চান, সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা। এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা তৈরি করে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’ তিনি এখন আপনার হাজবেন্ড এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী জানান, হ্যাঁ পাসপোর্টে তার নামটিও রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন, মুখ খুললেন মিথিলা

আপডেট সময় ১২:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫