ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন

পথচারীকে ধাক্কার অভিযোগের বিষয়ে যা বললেন বরুণ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭৪ বার পড়া হয়েছে

বলিউড তারকা বরুণ ধাওয়ান বর্তমানে তার আসন্ন ছবি ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে তিনি রোহিত শরফ এবং জাহ্নবী কাপুরের সঙ্গে অভিনয় করছেন। এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরুণের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বরুণ ধাওয়ান এবং একজন পুলিশ অফিসার সেখানে দাঁড়িয়ে রয়েছেন। সেই ব্যক্তি বরুণকে বলেন, ‘আপনার গাড়ি আমার উপর দিয়ে চলে গিয়েছে এবং আপনার ড্রাইভার আমাকে গালিগালাজ করছে।’

বরুণ শান্তভাবে পরিস্থিতি সামলান এবং ভদ্রভাবে অভিযোগকারী ব্যক্তিকে বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে,’ তারপর গাড়িতে উঠে পড়েন। নেটিজেনরে একজন মন্তব্য করেন, ‘বরুণের এমন পরিস্থিতি সামলানোর বুদ্ধিমত্তা আছে। তিনি সংযত, অতিরিক্ত আবেগপ্রবণ বা আগ্রাসী নন।’

অন্যজন লেখেন, ‘ভাই ভালো ভাবে সামলে নিয়েছে, শুধু হ্যাঁ হ্যাঁ বলেছে, কোনও নাটক না করেই বেরিয়ে গিয়েছে।’

আরেকজনের কথায়, ‘ড্রাইভার একটু জোরে চালিয়েছে এবং ছোটখাটো দুর্ঘটনার পর গাল দিয়েছে। এতে এত সমস্যা কী? আমাদের অনেকেই তো এমনই প্রতিক্রিয়া দিই। যাই হোক, এটা তো ড্রাইভারের কাজ, বরুণকে এতে টেনে আনার কোনও মানে নেই।’

প্রসঙ্গত, বরুণ ধাওয়ানের আসন্ন ছবি ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’ পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান। ছবিটি বরুণ ও জাহ্নবীর চরিত্রের প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে ফিরে পাওয়ার গল্প নিয়ে। এটি এই বছর ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

পথচারীকে ধাক্কার অভিযোগের বিষয়ে যা বললেন বরুণ

আপডেট সময় ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫