ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাবির মুজিব হল কুইজ ক্লাবের নেতৃত্বে আরিফ-জাহিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল কুইজ ক্লাব ‘হাউস অব কুইজার্স’র ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আরিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের জাহিদ খন্দকার।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ক্লাব রুমে আয়োজিত এক সভায় ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ক্লাবের মডারেটর রেজাউল করিম সোহাগ এবং আবাসিক শিক্ষক ও মডারেটর ওয়াসিক সাজিদ খান। এছাড়া সাবেক সভাপতি রাহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আসিফও উপস্থিত ছিলেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ আরিফ বলেন, আগামী এক বছরে আমাদের প্রধান লক্ষ্য হবে পুরো ক্যাম্পাসে হাউস অব কুইজার্সকে সুপরিচিত একটি ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করা। শিক্ষার্থীদের মধ্যে কুইজের প্রতি আগ্রহ জাগিয়ে তোলা এবং নতুন কুইজার তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।

সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার বলেন, প্রতিটি কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করাই আমার অঙ্গীকার। জুলাই-উত্তর মুক্ত জ্ঞানচর্চার পরিবেশকে কাজে লাগিয়ে আমরা ক্লাবকে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক করে তুলব।

উল্লেখ্য, ‘হাউস অব কুইজার্স’ নিয়মিত কুইজ প্রতিযোগিতা, পাঠচক্র, সাপ্তাহিক সেশনসহ বহুমাত্রিক সৃজনশীল আয়োজন করে থাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট 

ঢাবির মুজিব হল কুইজ ক্লাবের নেতৃত্বে আরিফ-জাহিদ

আপডেট সময় ১২:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫