ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম, রহস্যটা কী? খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটির ভাইস চ্যানসেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

শপথ গ্রহণ শেষে বিদায়ি কমিটির প্রচেষ্টা ও কার্যক্রমের প্রশংসা করে ধন্যবাদ জানিয়ে অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আজিমউদ্দিন খান। তিনি বলেন, আমরা একটি কমিউনিটি হিসেবে একে অপরের জন্য কাজ করতে ও সেবা দিতে আগ্রহী। পূর্বসূরিদের মতো নবনির্বাচিত কমিটি অ্যাসোসিয়শেনকে আরও সুসংগঠিত ও কাঠামোবদ্ধ করে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিনহাজ ফাহমি জানান, শিক্ষার্থী এবং অ্যালামনাইদের এক দশকেরও বেশি সময়ের বিশ্বাস ও আস্থা তাকে এই দায়িত্ব নিতে উদ্বুদ্ধ করেছে। অ্যাসোয়িশনের সমৃদ্ধি ও উন্নয়নে যথাযথ দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে শপথ নেওয়া কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন– সহ-সভাপতি মোহাম্মদ হাসিবুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. শাহজালাল হোসেন লিমন, কোষাধ্যক্ষ আসিফুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন নূর, সহকারী কোষাধ্যক্ষ মঞ্জুরুল হাসান বন্ধন, প্রকাশনা সম্পাদক দেওয়ান তারিকুল মান্নান, নির্বাহী সদস্য আদহাম আরিক রহমান, তাকিয়া মোশাররফ, সেগুফত আলম জারিফ, আরিফিন ইসলাম এবং মো. সাব্বির রহমান।

শপথ গ্রহণকালে সকল নবনির্বাচিত সদস্য প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, অ্যাসোসিয়েশনের মর্যাদা এবং আমাদের আলমা ম্যাটারের গৌরব বৃদ্ধি কল্পে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করব।

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান অভিভাবক ভাইস চ্যানসেলর ড. মো. রফিকুল ইসালম নবনির্বাচিত কমিটির প্রতি তাঁর প্রত্যাশা ব্যক্ত করে অ্যালামনাই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কমিটির বিদায়ি সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক মইনুল মোমেন তাদের তিন বছরের সফল কার্যকাল স্মরণ করে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। এছাড়া, নির্বাচনি প্রক্রিয়া চলাকালে বিভিন্ন চ্যালেঞ্জ ও তা সফলভাবে মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার রেজওয়ানুল হক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

আপডেট সময় ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫