ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

ডাকসুর উদ্যোগে ক্যাম্পাস থেকে ভবঘুরে ও মাদকাসক্ত উচ্ছেদ অভিযান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মাদকাসক্ত, মানসিক সমস্যা যুক্ত ও ভবঘুরে মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই অভিযান অনুষ্ঠিত হয়। টিএসসির মেট্রো স্টেশনের নিচ থেকে কার্যক্রমের সূচনা করা হয়।

অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি বলেন, ক্যাম্পাসে আমরা লক্ষ্য করছি মাদকাসক্ত, মানসিকভাবে অসুস্থ এবং ভবঘুরেরা অবস্থান করছে। এদের উচ্ছেদ করা হচ্ছে এবং ভবিষ্যতে তাদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। এর আগ পর্যন্ত এটি আমাদের স্বাভাবিক অভিযান। আজ আমরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে যেখানে এ ধরনের সমস্যা রয়েছে সেসব স্থানে অভিযান চালিয়ে সমাধান করব।

তিনি বলেন, মূলত বিশ্ববিদ্যালয়ের পেট্রোল টিম এই কাজটির দায়িত্ব পালন করে। তারা নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে কাজ করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

ডাকসুর উদ্যোগে ক্যাম্পাস থেকে ভবঘুরে ও মাদকাসক্ত উচ্ছেদ অভিযান

আপডেট সময় ০৩:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫