ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

মহানবীর জন্মের মাসে মসজিদুল হারাম ও নববীতে ৫ কোটির বেশি মুসল্লি

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

মহানবী (সা.)-এর জন্মের মাস রবিউল আওয়াল। এই মাসে সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত মুসলিম বিশ্বের পবিত্র দুই পবিত্র মসজিদে (মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী) এক মাসে ৫ কোটি ৩৫ লাখেরও বেশি মুসল্লি ও দর্শনার্থী আগমন করেছেন।

শুক্রবার এক বিবৃতিতে মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ জানায়, ১৪৪৭ হিজরির রবিউল আউয়াল মাসে মোট ৫ কোটি ৩৫ লাখ ৭২ হাজার ৯৮৩ জন মুসল্লি ও দর্শনার্থী দুই মসজিদে ইবাদত ও জিয়ারত করেছেন।

এর আগে সফর মাসে এই পবিত্র দুই মসজিদে আগতদের সংখ্যা ছিল ৫ কোটি ২৮ লাখের বেশি এবং মুহাররম মাসে আগত মুসল্লির সংখ্যা ছিল ৬ কোটিরও বেশি।

রবিউল আওয়াল মাসে মক্কার মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ১ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ৪ জন, যাদের মধ্যে ৯১ হাজার ৭৫৩ জন হাতিম এলাকায় নামাজ পড়েছেন। এ সময় ওমরাহ পালন করেন ১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৫১৬ জন।

এদিকে মদিনার মসজিদে নববীতে একই মাসে নামাজ পড়েছেন ২ কোটি ৭ লাখ ১ হাজার ৫৬০ জন। এর মধ্যে রওজা শরীফে ইবাদত করেছেন ১০ লাখ ২ হাজার ৪৯ জন।

এ ছাড়া ২০ লাখ ৭১ হাজার ১০১ জন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং তার দুই সাহাবি হজরত আবু বকর ও ওমর (রা.)-এর রওজা শরীফে সালাম পেশ করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান প্রবেশপথগুলোতে সেন্সরভিত্তিক আধুনিক প্রযুক্তির মাধ্যমে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের সংখ্যা গণনা করা হয়। এ তথ্য ভিড় নিয়ন্ত্রণ, সেবার মানোন্নয়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রমে সমন্বয় সাধনে সহায়তা করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

মহানবীর জন্মের মাসে মসজিদুল হারাম ও নববীতে ৫ কোটির বেশি মুসল্লি

আপডেট সময় ১১:৪৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫