ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন

গাড়ি মেরামতে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী ঊষসী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৭২৯ বার পড়া হয়েছে

গাড়ি মেরামতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ওপার বাংলার টেলি অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। নিজের গাড়ি ঠিক করাতে গিয়েই মূলত এই বিপত্তি; সামাজিক মাধ্যমে এসে প্রকাশ করলেন ক্ষোভ।

অভিনেত্রীর অভিযোগ, গাড়ির শোরুমে চরম দুর্ব্যবহার ও হুমকির শিকার হয়েছেন তিনি। শোরুমের কর্মীরা তার সঙ্গে অশালীন ব্যবহার করে এবং হুমকির সুরে কথা বলে। এমনকি তার গাড়ি আটকে রাখার চেষ্টা করা হয়।

এ নিয়ে সামাজিক মাধ্যমে ঊষসী লেখেন, ‘শেষ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নম্বর জোগাড় করে তাদের সহায়তায় গাড়ি বের করতে পারি।’ হুমকি প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, “আমার গাড়ির চালককে বলা হয় ‘গাড়ি বের করতে দেওয়া হবে না’।”

তবে এই ব্যবহার আশা করেননি ঊষসী। তাই বাকিদের সাবধান করতেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী। ঊষসী বর্তমানে ছোটপর্দায় নিয়মিত কাজ না করলেও পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী–তে ‘জুন আন্টি’ চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছে পরিচিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

গাড়ি মেরামতে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী ঊষসী

আপডেট সময় ১০:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫