সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

ওঅসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় জবি শিক্ষার্থীদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জবি শাখার উদ্যোগে শারদ জাগরণ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, আগামীতে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।

বিশেষ অতিথি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, অতীতে অসাম্প্রদায়িকতার নাম ব্যবহার করে সনাতনী ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। নতুন বাংলাদেশকে সত্যিকারের অসাম্প্রদায়িক রূপ দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন বলেন, আমাদের একটাই পরিচয়— আমরা মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এ মনোভাব তৈরি করা অতীত জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্ঘ্য দাস শ্রেষ্ঠ। আরও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ওঅসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় জবি শিক্ষার্থীদের

আপডেট সময় ০৮:১৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫