ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন

লাদাখে আহত সালমান খান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০৪ বার পড়া হয়েছে

বলিউডের ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন সালমান খান। মাস দেড়েক ধরে ভারতের লাদাখ অঞ্চলে চলছিল সিনেমাটির শুটিং; এমন সময়েই নায়কের হতাহতের খবর এলো।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই সিনেমায় একটি ফাইটিং সিনের শুটিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন সালমান খান, পান বেশ খানিক চোট। তবে আঘাত পেলেও সেই শুটিং শেষ করা হয় বলে জানা গেছে।

কনকনে ঠান্ডার মধ্যে লাদাখের বরফাবৃত এলাকায় চলছিল এই সিনেমার শুটিং। প্রায় ৪৫ দিন ধরে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও সালমানের শুটিং ছিল ১৫ দিনের জন্য। এই সময় বেশ কয়েকটি লড়াই এবং আবেগঘন দৃশ্যের শুটিং হয়েছে।

জানা যায়, ওই এলাকার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে এবং অক্সিজেনের ঘাটতিও ছিল। এমন পরিবেশে শুটিং করতে গিয়েই তিনি আহত হন। তবে কিছুদিনের জন্য অভিনেতা বিরতি নেবেন। আর এ কারণে পিছিয়ে গেছে ছবির শুটিং। সালমান সম্পূর্ণ সুস্থ হয়েই মুম্বাইয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং শুরু করবেন বলেই শোনা যাচ্ছে।

অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি ২০২৬ সালের আগস্টে মুক্তি পাওয়ার কথা। এরই মধ্যে প্রকাশ হওয়া ছবির ঝলকে রক্তাক্ত ও লড়াকু লুকে সালমানকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

লাদাখে আহত সালমান খান

আপডেট সময় ০৩:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫