ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন

এবার ভারতীয় সিনেমায় শেখ হাসিনা ও কূটনৈতিক দ্বন্দ্বের গল্প

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন এবার উঠে এলো বড় পর্দায়। আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘রক্তবীজ ২’। মুক্তির আগেই প্রকাশিত টিজার ঘিরে তৈরি হয়েছে আলোচনা।

টিজারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রকে দেখানো হয়েছে। জানা গেছে, সিনেমাটিতে এই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সীমা বিশ্বাস। অন্যদিকে সাবেক ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাচ্ছে। গল্পে কেন্দ্রীয়ভাবে তুলে ধরা হয়েছে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এবং দুই দেশের দ্বন্দ্ব। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসূয়া মজুমদার ও নুসরত জাহান।

অভিনেতা অঙ্কুশের উপস্থিতিও টিজারে আলাদা করে নজর কেড়েছে। টিজার দেখে সহশিল্পী দেব তার প্রশংসা করে লিখেছেন, ‘টিজারটা দেখে খুব ভালো লাগল ভাই। অনেক শুভেচ্ছা গোটা টিমকে।’ মুক্তির আগেই যেভাবে আলোচনা শুরু হয়েছে ধারণা করা হচ্ছে নন্দিতা-শিবপ্রসাদের অন্যান্য সিনেমার মতোই দারুণ সাফল্য পাবে ‘রক্তবীজ ২’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

এবার ভারতীয় সিনেমায় শেখ হাসিনা ও কূটনৈতিক দ্বন্দ্বের গল্প

আপডেট সময় ১২:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫