ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীর সৈয়দপুরে দুদক মামলার আসামিই এখন তদন্ত কর্মকর্তা ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ বেসিক ব্যাংকের ১৭৩ নিয়োগে অনিয়মের অভিযোগ রাজউক জোন-৪ পরিচালক সালেহ আহমেদ জাকারিয়াকে ঘিরে অনিয়ম-দুর্নীতি মেট্রোরেলের টেন্ডারে ই-জিপি নেই, উঠেছে অনিয়মের অভিযোগ শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, এগিয়ে মেয়েরা বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

সাইয়ারা’ হিট হতেই অনীত পাড্ডার ঝুলিতে নতুন ছবি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

বলিউডের বক্স অফিসে ব্লকবাস্টার হিট ‘সাইয়ারা’র সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবির ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী অনীত পাড্ডা।

মিষ্টি প্রেমের গল্পে নিজের অভিনয়ের জাদুতে দর্শক মন জয় করা এই অভিনেত্রী এবার সম্পূর্ণ নতুন এক চরিত্রে হাজির হতে চলেছেন। এবার তাকে দেখা যাবে একটি কোর্টরুম ড্রামায়, যেখানে তিনি লড়বেন ন্যায়বিচারের জন্য।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনা অনুযায়ী, ‘সাইয়ারা’ ছবিতে তার প্রেমিকার অবতার ঝেড়ে ফেলে অনীত এবার একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন। এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি প্রমাণ করতে চান যে তিনি শুধু মিষ্টি প্রেমের গল্পের জন্যই নন বরং যেকোনো ধরনের চরিত্রে সমানভাবে পারদর্শী।

এই ছবিতে অনীতের পাশাপাশি আরও থাকছেন ফাতেমা সানা শেখ এবং অর্জুন মাথুরের মতো অভিনেতারা। শিগগিরই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন অনীত। এরপর তিনি কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেন।

তবে তার জীবনের সবচেয়ে বড় ব্রেক ছিল ‘সাইয়ারা’ ছবিটি। এই সুযোগটি তিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন এবং নিজের অভিনয় দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন যে তিনি বলিউডের আগামী দিনের অন্যতম ট্যালেন্টেড অভিনেত্রী।

উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অনীত পাড্ডা স্নাতকের পরই মডেলিং এবং বিজ্ঞাপন জগতে প্রবেশ করেন। ‘সাইয়ারা’র ব্যাপক সাফল্যের পর অনীত পাড্ডাকে নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। নতুন ছবিতে তার কোর্টরুম ড্রামার চরিত্রটি কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীর সৈয়দপুরে দুদক মামলার আসামিই এখন তদন্ত কর্মকর্তা

সাইয়ারা’ হিট হতেই অনীত পাড্ডার ঝুলিতে নতুন ছবি

আপডেট সময় ১২:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫