ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’ দুদকের জালে শ্রীনগর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার ১৫ বছর আউটসোর্সিং টেন্ডারে দেলোয়ারের আধিপত্য দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল বিআইডব্লিউটিএতে আক্তারের রাজত্ব, আওয়ামী সিন্ডিকেট এখনো সক্রিয় তীব্র শিক্ষক সংকটে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

সানসিল্ক-এর আমন্ত্রণে ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৯১ বার পড়া হয়েছে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি ঢাকায় পা রাখবেন শিগগিরই। দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এ তারকা অল্প সময়েই নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

২০১৬ সালে জনান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এরপর থেকে একে একে মেরে হামসাফার, ফেরি টেল, দিলরুবা, আনা, কাভি মে কাভি তুম–এর মতো আলোচিত নাটক ও ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়। রোমান্টিক, কমেডি কিংবা গ্ল্যামারাস—সব চরিত্রেই সহজভাবে নিজেকে উপস্থাপন করেছেন তিনি।

বাংলাদেশেও তার অভিনীত নাটক সমান জনপ্রিয়। বিশেষ করে তরুণীরা তার ফ্যাশন, স্টাইল ও ব্যক্তিত্ব অনুসরণ করে থাকেন। তার স্বতঃস্ফূর্ত হাসি ও মায়াবী উপস্থিতি তাকে হাজারো ভক্তের কাছে প্রিয় করে তুলেছে।

হানিয়া আমির দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। সম্প্রতি সানসিল্ক বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা, যাতে ভিটামিন সি ও ই’র সমন্বয়ে চুলে ঝলমলে গ্লাস শাইন এনে দেয়। এই উপলক্ষকে ঘিরেই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরু করবেন হানিয়া। ঢাকায় অবস্থানকালে সানসিল্কের বিভিন্ন কর্মসূচি ও বিশেষ আয়োজনেও অংশ নেবেন তিনি। ভক্তদের জন্য থাকছে তার পক্ষ থেকে বিশেষ চমকও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ

সানসিল্ক-এর আমন্ত্রণে ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

আপডেট সময় ০৯:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫