ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন

শরতের আবহে মিমের মুগ্ধতা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮৭ বার পড়া হয়েছে

এসে গেছে ঋতুরানী শরৎ। কাশফুলের শুভ্রতায় যখন প্রকৃতি নতুন সাজে সেজেছে, তখন সেই সৌন্দর্যের সঙ্গে তাল মেলালেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। এক ফটোশুটে রীতিমতো ভক্তদের নজর কাড়লেন এই তারকা।

বুধবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও ও একগুচ্ছ ছবি শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। ভিডিওতে দেখা যায়, কাশবনের মাঝ দিয়ে হাঁটছেন মিম। পরনে কমলা রঙের শাড়ি, যার ওপর রয়েছে সূক্ষ্ম সোনালি কাজ।

ছবিগুলোতেও ছিলো তার একই সাজ। কখনো কাশবনে, কখনো সবুজে ঘেরা পথ ধরে, হাতে ধরা লাল গোলাপ নিয়েও ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।

বলা বাহুল্য, মিমের এই লুক ও ভঙ্গিমা ভক্তদের নজর কেড়েছে। কেউ লিখেছেন, ‘প্রকৃতির সঙ্গে মিম মানেই পরিপূর্ণ সৌন্দর্য।’ আরেকজনের মন্তব্য, ‘শরতের রানী মিম, কমলা রঙে অনবদ্য।’

শরৎকাল এলেই নতুন লুকে ভক্তদের চমক দেন মিম। এ বছরও তার ব্যতিক্রম হলো না। মিমের এই ফটোশুট ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে তার ভক্তমহলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

শরতের আবহে মিমের মুগ্ধতা

আপডেট সময় ০৯:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫