ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন

না বুঝে অনেক কাজ করে ফেলেছি : চমক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্পসময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে, ‘আমি যেখানে যাই ওটাই চমক।’

সংবাদ সম্মেলনে চমক বলেন, ‘আমার লাইফটাই তো চমক, এভরিডে ইজ চমক। চমক ইজ উইথ মি। আমি যেখানে যাই ওটাই চমক। চমককে এমন কোনো ফিল্ডে দেখা যেতে পারে যে ফিল্ডে চমক তাকে এক্সপ্লোরই করে নাই।’

কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার জীবনের অনেক অনেক ওয়ে এক্সপ্লোর করছি একচুয়ালি। যেমন, আগে আমি মনে করতাম যে আমি দুটো অসাধারণ নাটক বা ওটিটি কিংবা সিনেমা করলে সেটা বোধহয় অনেক বড় একটা অর্জন হবে। কিন্তু আমার কাছে এখন জীবনের অর্জন সংজ্ঞাটা একটু বদলে গেছে।’

চমকের কথায়, ‘আমার কাছে মনে হয় আমি দুটো বড় কাজ করলে ওটা তো আলটিমেটলি মানে আর্টিস্ট হিসেবে আমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমি সোসাইটিকে কী মেসেজ দিচ্ছি বা মানুষের জন্য মানুষের কী উপকারটা হচ্ছে?’

অভিনেত্রীর ভাষ্যে, ‘যে কাজ কোনো অর্থ তৈরি করে না, মানুষের জীবনে বড় পরিবর্তন আনে না, সেই কাজে আসলে আমি আর যুক্ত হতে চাই না। আমি বুঝে না বুঝে অনেক কাজ করে ফেলেছি। সো আমি এখন ওই কাজগুলোই পছন্দ করছি যেগুলো মানুষের, আমাদের সোসাইটিতে একটা ভিন্নতা নিয়ে আসতে পারে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

না বুঝে অনেক কাজ করে ফেলেছি : চমক

আপডেট সময় ১২:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫