ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কমলনগরে মাদক বিরোধী সমাবেশ সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম

চাকসু নির্বাচনে প্যানেল দিচ্ছে না বাগছাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে কোনো প্যানেল দেবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, চাইলে ব্যক্তিগতভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাগছাস চবি শাখার সদস্য সচিব আল মাশনূন। তিনি বলেন, আমরা রাজনৈতিকভাবে চাকসুতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোনো প্রার্থী স্বতন্ত্রভাবে অংশ নিতে চাইলে নিতে পারবেন।

এদিকে মঙ্গলবার ছিল চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সময়সীমা থাকলেও শিক্ষার্থীদের ভিড়ের কারণে কার্যক্রম বাড়িয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের ভেতরে উপস্থিত শিক্ষার্থীদের মনোনয়ন সংগ্রহ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকে।

গত দুই দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের মোট ১৬৯ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন রয়েছেন। তবে মঙ্গলবার শেষ দিনে কতজন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন, তা এখনও নির্বাচন কমিশন জানায়নি।

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কমলনগরে মাদক বিরোধী সমাবেশ

চাকসু নির্বাচনে প্যানেল দিচ্ছে না বাগছাস

আপডেট সময় ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫