ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা

সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে: মাহি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৩০ বার পড়া হয়েছে

মানুষের প্রতি আস্থা হারানো, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি বলেছেন, সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘আজকাল ২৪ ঘণ্টা ভয়ে থাকি। কোনো প্রাকৃতিক দুর্যোগের না, কোনো সমস্যার না; সবচেয়ে বেশি ভয় মানুষের। সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা, নেতিবাচকতা। একে অপরকে বুঝতে শেখার পরিবর্তে মানুষ এখন শুধু দোষ ধরতে শেখে। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উলটো সমালোচনা আসে।’

অভিনেত্রী লেখেন, ‘আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারো সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব। সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ মানুষ মানুষকেই ভয় পায়।’ সবশেষ মাহি যোগ করেন, ‘আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই, কারণ জানি শোনার বদলে কটুকথাই ফিরবে।

এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা মাহির এই কথাগুলোর সঙ্গে একমত তার ভক্তরাও। কিন্তু অনেকে আবার এসব কথা গুরুত্বসহকারে নেয় না। ফলে মাহির পোস্টে অনেকে হাসির প্রতিক্রিয়াও জানান। এক নেটিজেন মন্তব্য করেন, ‘কথাগুলো একদম সত্য। কিন্তু এরমধ্যে আবার অনেকে হা হা রিয়েক্ট দেয়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে: মাহি

আপডেট সময় ০৯:৫৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫