ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

এবার অভিনেত্রী দিশার বাড়িতে গোলাগুলি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮৪ বার পড়া হয়েছে

গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট নিশানা করে একাধিক গুলির ঘটনা ঘটে। ঘটনার দায় স্বীকার করে নেয় গোল্ডি ব্রারর ও লরেন্স বিষ্ণোই। সেই ঘটনার বছর না যেতেই এবার বলিউড অভিনেত্রী দিশা পাটানির (ভারতের উত্তর প্রদেশে) বরেলির বাসভবনের বাইরে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে।

এদিকে ফেসবুক পোস্টের মাধ্যমে গুলি চালানোর দায় স্বীকার করে পোস্ট দিয়েছেন গ্যাং স্টার বাহিনী। ফেসবুক পোস্টে লেখা ছিল, ‘আমি, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ (দেলানা) আজ খুশবু পাটানি ও বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে যে গুলি চালানো হয়েছিল তার দায় স্বীকার করছি। তিনি আমাদের শ্রদ্ধেয় সাধুদের (প্রেমানন্দ এবং অনিরুদ্ধাচার্য) অপমান করেছিলেন। তিনি আমাদের সনাতন ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন। আমাদের পূজিত দেবদেবীদের অপমান বরদাস্ত করা হবে না। এটি কেবল একটি ট্রেলার ছিল। পরের বার যদি সে বা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি কোনো অশ্লীল আচরণ দেখায়, তাহলে আমরা কাউকে তাদের বাড়িতে জীবিত রেখে যাব না। এই বার্তা শুধু তার জন্য নয়, চলচ্চিত্র জগতের সব শিল্পী এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য। ভবিষ্যতে যে কেউ আমাদের ধর্ম ও সাধুদের সম্পর্কে এ ধরনের অপমানজনক মন্তব্য করলে, তার পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

এ নিয়ে অভিনেত্রী দিশা এবং তার বড় বোন খুশবু এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। পুলিশ জানিয়েছে, তারা গুলি চালানো ব্যক্তিদের খুঁজছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই পোস্টের সত্যতা যাচাই করছে। স্থানীয় পুলিশ ও তদন্তকারী সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, গোয়েন্দা তল্লাশী ও আলামত সংগ্রহ চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

এবার অভিনেত্রী দিশার বাড়িতে গোলাগুলি

আপডেট সময় ০৩:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫