ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএডিসিতে এখনো শক্তিশালী আওয়ামী প্রভাব খাটানো বঙ্গ অ্যাগ্রিটেক, নেপথ্যে দুই কর্মকর্তা সোনারগাঁয়ে দোকান দখল ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সেলিম সরকারের বিরুদ্ধে পাঁচ সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকেরা আশুলিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল দাউদকান্দিতে বন্দুক-কার্তুজ ও গ্রিল কাটারসহ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার গুলিস্তান-সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক রামপুরা থানার এসআই পলাশ কুমার ঘোষের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দেবীগঞ্জে জমজমাট উত্তরবঙ্গের বৃহত্তম জলপাইয়ের হাট, দৈনিক বেচাকেনা ৫০ লাখ টাকা বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৩ হাতিয়া মডেল মসজিদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

প্রবাসী ট্রাইব্যুনাল গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রবাসীদের বিভিন্ন সমস্যার আইনি সমাধানের লক্ষ্যে ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সংগঠনের সুইডেন শাখার উদ্যোগে সম্প্রতি আয়োজিত এক সেমিনারে এমন আহবান জানান তিনি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মনজিল মোরসেদ। সুইডেনের স্টকহোমের কিস্তা ট্রাফ কনফারেন্স হলে বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে এ সেমিনারের আয়োজন হয়। অনুষ্ঠানে প্রবাসীরা বাংলাদেশ ভ্রমণের সময় বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার লঙ্ঘন এবং প্রতিকার না পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ সেমিনারে বলেন, হাজার হাজার প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু এই প্রবাসীদের দেশ ভ্রমণকালে বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় নানা ধরনের হয়রানির শিকার হলেও যথাযথ ও কার্যকর প্রতিকার থেকে বঞ্চিত।

মনজিল মোরসেদ আরও বলেন, এমনকি দেশে তাদের (প্রবাসী) জমি, সম্পদ প্রতারণামূলকভাবে দখল করে নিলেও দীর্ঘ আইনি জটিলতায় পড়তে হয়। যেহেতু প্রবাসীরা স্বল্পকালীন সময়ে বাংলাদেশে আসেন সে কারণে আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় আইনি অধিকার থেকে বঞ্চিত হন তারা। এ ধরণের সমস্যা থেকে প্রবাসীদের সুরক্ষা এবং তাদের যে কোনো সমস্যা সমাধানে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন একান্ত জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচআরপিবির সুইডেন শাখার সভাপতি গোলাম রাব্বানি। সভা পরিচালনা করেন ফখরুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মহিবুল খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুইডেন প্রবাসী মীর মুরতাজা হোসেন, হেলাল উদ্দিন, সালেহ রহমান, আইনুল হক, এম খুরশেদ আলম চৌধুরী প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএডিসিতে এখনো শক্তিশালী আওয়ামী প্রভাব খাটানো বঙ্গ অ্যাগ্রিটেক, নেপথ্যে দুই কর্মকর্তা

প্রবাসী ট্রাইব্যুনাল গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেট সময় ০৩:৩৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫