ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

দুর্গম এলাকায় কী করছে অভিনেতা আফরান নিশো

  • বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৮২৫ বার পড়া হয়েছে

কোনো এক দুর্গম জায়গায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ কয়েকজন বিদেশি। প্রথম তিনজনের নাম একসঙ্গে শুনলেই আপনা-আপনি মনে চলে আসে ‘দম’ সিনেমার কথা। তাহলে কি ‘দম’ সিনেমার কাজেই দুর্গম এলাকায় দম টিম?

এ নিয়ে নিশ্চিত কিছু জানা জায়নি। তবে নির্মাতা রেদওয়ান রনি তার ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছবি-ক্যাপশনের মাধ্যমে তেমনটাই ধারণা দিয়েছেন। নির্মাতা তার ইনস্টাগ্রাম-ফেসবুকে কিছু ছবি পোস্ট করে লিখেছেন ‘দম’–এর দম পরীক্ষা। এ নিয়েই ঝড় উঠেছে নেটদুনিয়ায়। দর্শকরা মনে করছেন ঠিকভাবেই চলছে সিনেমার কাজ।

ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে, হয়তো লোকেশন দেখতে গেছেন প্রযোজক-নির্মাতা-শিল্পী। জায়গা দেখে অনুমেয় কতটা রোমহর্ষক হতে পারে ‘দম’ সিনেমার দৃশ্যধারণ! কতটা চ্যালেঞ্জ নিতে হতে পারে আফরান নিশোকে। আর সেটা নিজে সরেজমিনে দেখতেই হয়তো তিনিও গেছেন লোকেশন দেখতে। নির্মাতা দেখছেন কীভাবে তিনি দৃশ্যধারণ করবেন আর অভিনেতা দেখছেন কীভাবে তিনি তা ফুটিয়ে তুলবেন পর্দায়। কাজাখস্তানে চলছে লোকেশন রেকি।

এর আগে দম সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও কাজাখস্তানেই দৃশ্যায়নের পরিকল্পনা করেছেন সংশ্লিষ্টরা। কারণ শেয়ার করা পোস্টে রেদওয়ান রনি হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‌‘দমরেকি’ ‘কাজাখস্তান’। বোঝাই যাচ্ছে কাজাখস্তানে চলছে দম সিনেমার লোকেশন রেকি।

দম সিনেমাটির মাধ্যমে অনেকদিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, ‘দম নিয়ে দম বানাতে আসছি।’ এবারের ফেরায় তিনি আশ্রয় নিয়েছেন সত্য ঘটনার ওপর। সত্য ঘটনার অনুপ্রেরণায় সার্ভাইবাল গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনি।

দম সিনেমায় অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। সিনেমায় যুক্ত হওয়ার সময় আফরান নিশো বলেছিলেন, ‘সিনেমায় পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।’

অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেছিলেন, ‘দম সিনেমার গল্পটা অসাধারণ। এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি। খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন।’

সিনেমায় প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত দম সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের রোজার ঈদে। শিগগিরই শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে দম টিমের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

দুর্গম এলাকায় কী করছে অভিনেতা আফরান নিশো

আপডেট সময় ১২:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫