ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

নীল বিকিনিতে সমুদ্রপাড়ে ঝড় তুললেন মিমি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৩৪ বার পড়া হয়েছে

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল বহুল আলোচিত বাংলা ছবি ‘রক্তবীজ-২’-এর প্রথম গান ‘চোখের নীলে’। গানটির দৃশ্যে সাহসী রূপে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

অনুপম রায়ের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন নবাগতা শিল্পী সূচন্দ্রিকা গোলদার। ছবিতে পুলিশ কর্তা সংযুক্তা-র চরিত্রে থাকছেন মিমি। অন্যদিকে গোয়েন্দা কর্মকর্তা পঙ্কজ-এর চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।

আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ-২’। ইতোমধ্যেই প্রকাশিত টিজার এবং ট্রেলারে ঝলক মিলেছে গুলি-বোমা-অ্যাকশনে ভরপুর কাহিনির।

প্রথম ছবির মতোই এবারও গল্পে থাকছে ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন। যখনই দুই দেশের সম্পর্ক বন্ধুত্বের দিকে এগোয়, তখনই শুরু হয় চক্রান্ত— এমন ইঙ্গিতই মিলেছে ট্রেলারে।

প্রথম ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের জীবনের ছায়ায় নির্মিত হয়েছিল। এবারের কাহিনিতেও সেই বাস্তব ঘটনার ছাপ পাওয়া যাবে বলে ধারণা করছেন অনুরাগীরা। নড়াইলের ভদ্রবিলা গ্রামে শ্বশুরবাড়ি দেখতে প্রণব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক সফরের কিছু ঘটনার প্রতিফলনও ছবিতে উঠে আসতে পারে বলে গুঞ্জন।

২০২৩ সালে সত্য ঘটনার ছায়ায় নির্মিত ‘রক্তবীজ’-এ দর্শক আবীর, মিমি এবং ভিক্টরের অভিনয় দেখেছিলেন। এবারও থাকছে সেই ত্রয়ী। তবে নতুন সংযোজন হিসেবে যোগ দিচ্ছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। ট্রেলারে অঙ্কুশকে দেখা গেছে ভয়ংকর খলনায়কের চরিত্রে।

ছবিতে আরও আছেন ‘ব্যান্ডিট কুইন’ খ্যাত সীমা বিশ্বাস। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের ছায়ায় নির্মিত চরিত্রে তাকে দেখা যাবে। অন্যদিকে মিমি থাকছেন দাপুটে পুলিশ কর্মকর্তা সংযুক্তার ভূমিকায় এবং আবির কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা অফিসার পঙ্কজের চরিত্রে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

নীল বিকিনিতে সমুদ্রপাড়ে ঝড় তুললেন মিমি

আপডেট সময় ০৯:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫