ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

নেপালের আন্দোলনে সমর্থন দিয়েছেন যেসব তারকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮৭ বার পড়া হয়েছে

নেপাল সরকারের দুর্নীতিসহ বিভিন্ন অনিময়মের অভিযোগ নিয়ে রাজপথে আন্দোলনে নামে দেশটির ছাত্র-জনতা। ব্যাপক সহিংস বিক্ষোভের মুখে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

নেপালের গণমাধ্যম থেকে জানা গেছে, দেশটির সাধারণ জনতার পাশাপাশি শোবিজের জনপ্রিয় তারকারাও এ আন্দোলনে সমর্থন জানিয়েছেন। ফলে আন্দোলনটি আরও বেগবান হয়েছে।

এ ছাড়া অভিনেতা মদনকৃষ্ণ শ্রেষ্ঠ ও হরিবংশ আচার্য ছাত্র-জনতার এ আন্দোলনের শুরু থেকেই প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। এক ফেসবুক পোস্টে হরিবংশ আচার্য বলেছেন, ‘এখনকার তারুণ্য শুধু চিন্তা করে না। তারা প্রশ্ন তোলে। এই আন্দোলন গোটা ব্যবস্থার বিরুদ্ধে নয়, বরং এর ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে।’

অন্যদিকে মদনকৃষ্ণ শ্রেষ্ঠ তার পোস্টে লিখেছেন, ‘দুর্নীতি ভয়াবহ মাত্রায় পৌঁছেছে, নেপালও যেন কাঁদছে।’ সংগীতশিল্পী ও অভিনেতা প্রকাশ সাপুতও আন্দোলনে সমর্থন জানিয়েছেন। এ শিল্পী আরও ঘোষণা দিয়েছিলেন, তিনি তার দুই ভাইকে ২৫ হাজার রুপি করে পাঠিয়েছেন যা দিয়ে আন্দোলনকারীদের জন্য পানি ও খাবার সরবরাহ করা হয়েছে। তিনি সর্বতভাবে এ আন্দোলন চালিয়ে যেতে পরামর্শ দেন।

অভিনেতা ও নির্মাতা নিসচল বসনেত টিকটকে ভিডিও বার্তায় জানিয়েছেন, রাজনৈতিক নেতারা ক্ষমতায় যাওয়ার পর নাগরিকদের মনে রাখেন না। তিনি আরও বলেন, ‘অতীতের বিক্ষোভের চেয়ে এবারকার আন্দোলন ভিন্ন, কারণ দেশের ভেতরের তরুণ নেপালিরাই নেতৃত্ব দিচ্ছে জবাবদিহির দাবি তোলায়।’

এ ছাড়া অভিনেত্রী বর্ষা রাউত, কেকি অধিকারী, অনমোল কেসি, প্রদীপ খাড়কা, ভোলারাজ সাপকোটা, বর্ষা শিবাকোটি এবং সংগীতশিল্পী এলিনা চৌহান, রচনা রিমাল ও সমীক্ষা আধিকারীও এ আন্দোলনের সঙ্গে সহমত প্রকাশ করেছেন। এ তারকারা দেশের প্রত্যেককে রাজপথে নেমে আসার আহ্বান জানান। সেইসঙ্গে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথাও জানান তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

নেপালের আন্দোলনে সমর্থন দিয়েছেন যেসব তারকা

আপডেট সময় ০৬:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫