ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

আদালতে বিষ খেয়ে মরে যেতে চাইলেন অভিনেতা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮২ বার পড়া হয়েছে

এক ভক্তকে খুনের অভিযোগে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপা। আদালতে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর অনুরোধ জানিয়েছেন তিনি। বেঙ্গালুরুর একটি আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানে তিনি বিচারকের উদ্দেশ্যে বলেছেন, জেলজীবন এতটাই অমানবিক হয়ে উঠেছে তিনি সহ্য করতে পারছেন না। তাকে যেন বিষ দেয়া হয়। তিনি মরে যেতে চান।

গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেঙ্গালুরুর সিটি সিভিল ও সেশনস কোর্টে মামলার শুনানি চলাকালে দর্শন অভিযোগ করেন, ‘আমাকে ঠিকমতো সূর্যের আলো দেখতে দেওয়া হয় না। পোশাক থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। হাতের চামড়ায় ছত্রাক ধরে গেছে। এই অবস্থায় আর সহ্য হচ্ছে না। আমাকে বিষ এনে দিন।’

২০২৪ সালের ১১ জুন রেণুকা স্বামী নামের এক দোকানকর্মীকে হত্যার অভিযোগে গ্রেফতার হন দর্শন। তদন্তে উঠে আসে, অভিনেত্রী পবিত্রা গৌড়ার সঙ্গে দীর্ঘদিনের বিবাহ-বহির্ভূত সম্পর্ক জানার পর রেণুকা ইনস্টাগ্রামে পবিত্রাকে অবমাননাকর বার্তা পাঠান। এই অপমানের প্রতিক্রিয়াতেই রেণুকাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

২০০৩ সাল থেকে অভিনেত্রী বিজয়লক্ষ্মীর সঙ্গে দাম্পত্যজীবন কাটাচ্ছেন দর্শন। তাদের ভিনেশ নামে একটি ছেলে রয়েছে। তবে অভিনেত্রী পবিত্রার সঙ্গে তার গোপন সম্পর্ক প্রকাশ্যে আসে যখন পবিত্রা নিজেই সামাজিক মাধ্যমে তাদের একসঙ্গে তোলা ছবি ও ভিডিও শেয়ার করেন। ওই পোস্টে তিনি জানান, তাদের সম্পর্কের ১০ বছর পূর্ণ হয়েছে। সেখান থেকেই শুরু ঝামেলার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

আদালতে বিষ খেয়ে মরে যেতে চাইলেন অভিনেতা

আপডেট সময় ০২:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫