ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন

রক্ষণশীল মুসলিম’ সালমান চাননি, ভাবি মালাইকা মুন্নী বাদনাম গানে নাচুক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৮০৯ বার পড়া হয়েছে

বলিউডের সুপারহিট সিনেমা দাবাং শুধু ব্লকবাস্টারই নয়, বি-টাউনে পুলিশ ইউনিভার্স গড়ে তোলার পথও দেখিয়েছিল। এই ছবির অন্যতম আকর্ষণ ছিল মালাইকা অরোরা’র আইটেম গান মুন্নি বাদনাম হুই, যা এখনও দর্শকদের নাচিয়ে তোলে।

যেই সিনেমা ও গান নিয়ে বছরের পর বছর ধরে চলেছে আলোচনা, সম্প্রতি সেই ছবির পরিচালক অভিনব কাশ্যপের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন তথ্য।
অভিনব দাবি করেছেন, সালমান খান ও আরবাজ খান প্রথমে একেবারেই রাজি ছিলেন না মালাইকাকে দিয়ে আইটেম গান করানোর বিষয়ে। কারণ হিসেবে তিনি জানান, আরবাজ তৎকালীন স্ত্রীকে ‘আইটেম গার্ল’ হিসেবে দেখাতে চাইছিলেন না। অন্যদিকে সালমানের রক্ষণশীল মনোভাবও বড় বাধা ছিল।

অভিনব বলেন, ‘সালমান আর আরবাজ মুখে যাই বলুক, আসলে তারা রক্ষণশীল মুসলমান। বিশেষ করে পোশাক নিয়ে মালাইকার সঙ্গে সালমানের মত পার্থক্য ছিল। সালমান চাইতেন নারীরা ঢেকে থাকুক। তাই তারা চাইছিলেন না মালাইকা গানটি করুন।’

তবে মালাইকা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। পরিচালকের ভাষায়, ‘মালাইকা একজন শক্তিশালী ও স্বাধীনচেতা নারী। প্রস্তাব পাওয়ার পর তিনি নিজের মতো করেই হ্যাঁ বলেছিলেন।’

পরে পরিচালক আরবাজকে বোঝান যে এটি কেবল নাচ, কোনো অশ্লীলতা নয় এবং পরিবারের উপস্থিতিতে শুটিং হবে। অবশেষে রাজি হন আরবাজ।
শুরুতে এই গানে সালমানের কোনো অংশ ছিল না। কিন্তু গানটি যে ব্লকবাস্টার হবে, তা বুঝতে পেরে পরবর্তীতে ভাইজানও যোগ দেন শুটিংয়ে।
দাবাং মুক্তির পর থেকেই খান পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয় অভিনব কাশ্যপের। পরের কিস্তি দাবাং ২ পরিচালনা করেন আরবাজ খান নিজে, আর তৃতীয় পর্বের পরিচালক ছিলেন প্রভু দেবা। সদ্য ১৫ বছর পূর্ণ করেছে দাবাং। এ উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে সালমানকে ‘গুন্ডা’ বলতেও পিছপা হননি অভিনব।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে আরবাজ ও মালাইকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ১৮ বছরের সংসার ভেঙে ২০১6 সালে আলাদা হন তারা। পরের বছর তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বর্তমানে আরবাজ সুরা খানের সঙ্গে দাম্পত্য জীবনে আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

রক্ষণশীল মুসলিম’ সালমান চাননি, ভাবি মালাইকা মুন্নী বাদনাম গানে নাচুক

আপডেট সময় ০৪:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫