ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম রাতের আঁধারে ১১ লাখ টাকার ডাকাতি, ৮ দিনেই আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৩ ন্যাড়া মাথায় মন্দিরে হাজির বলিউড অভিনেত্রী নয়নতারা পবিপ্রবিতে প্রথমবারের মত শিক্ষার্থীদের মাঝে লেকের মাছ বিতরণ কেল্লা বাবার মাজারের দানবাক্স খুলে মিলল ১ কোটি ৩ লাখ টাকা কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিম এর যোগদান বেগমগঞ্জের বাংলাবাজারে নতুন থানা স্থাপনের দাবি

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : অভিযোগ জিএস প্রার্থী ফরহাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। তার দাবি, ছাত্রদল বারবার আচরণবিধি ভঙ্গ করছে এবং নির্বাচন কমিশন এসব বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করছে।

ফরহাদ বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ, শিক্ষার্থীদের সাড়া, অনাবাসী ও নারী শিক্ষার্থীদের উপস্থিতি—সবকিছুই সন্তোষজনক ছিল। সবাই ভোট দিচ্ছেন। তবে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা নিষিদ্ধ থাকার কথা থাকলেও ছাত্রদল লিফলেট বিতরণ করেছে। আমরা অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। এগুলো আচরণবিধির লঙ্ঘন।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিযোগ করেছে, তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের এজেন্টকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এটিও অত্যন্ত উদ্বেগজনক বিষয়। কমিশন ও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। ছাত্রদলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। এটা খুবই দুঃখজনক।

শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ বলেন, এই নির্বাচন আপনাদের জন্য। আপনারা ভোটকেন্দ্রে এসে মতামত দিন। শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়লেই অন্যায়কারীরা ব্যর্থ হবে।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : অভিযোগ জিএস প্রার্থী ফরহাদের

আপডেট সময় ০১:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫