ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম রাতের আঁধারে ১১ লাখ টাকার ডাকাতি, ৮ দিনেই আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৩ ন্যাড়া মাথায় মন্দিরে হাজির বলিউড অভিনেত্রী নয়নতারা পবিপ্রবিতে প্রথমবারের মত শিক্ষার্থীদের মাঝে লেকের মাছ বিতরণ

রংপুরে পরিত্যক্ত বস্তায় মিলল ১০ বন্দুক ও ৩৬ রাউন্ড কার্তুজ

  • রংপুর প্রতিনিধি :
  • আপডেট সময় ১১:৩৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

রংপুর মহানগরীতে যৌথবাহিনীর অভিযানে ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর তাজহাট থানাধীন দর্শনা মোড়-সংলগ্ন শুঁটকি আড়ত এলাকায় পুলিশ-সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিডিয়া ফোকাল পয়েন্ট ও উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে শুঁটকি আড়ত-সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে প্রায় ১০০ গজ দক্ষিণে সীমানা প্রাচীর ঘেরা একটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। পরে, বস্তা দুটি তল্লাশি করে ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।

অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখে গেছে, তা উদঘাটনে তদন্ত চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।

এই অভিযানে তাজহাট থানা-পুলিশের এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হাসান মোল্লাসহ‌ সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর রংপুর ক্যাম্পের একটি দল অংশ নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রংপুরে পরিত্যক্ত বস্তায় মিলল ১০ বন্দুক ও ৩৬ রাউন্ড কার্তুজ

আপডেট সময় ১১:৩৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫