ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

জুঁই ফুলের মালার কারণে অভিনেত্রীকে লাখ টাকা জরিমানা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫৮ বার পড়া হয়েছে

দক্ষিণ ভারতের নারীদের চুলের সাজের এক অবিচ্ছেদ্য অংশ হলো জুঁই বা বেলি ফুলের গাজরা। তবে বিশ্বের সব জায়গায় এই ফুল সমানভাবে যে স্বাগত নয়, তারই মাসুল গুনতে হলো মালয়ালম অভিনেত্রী নব্যা নায়ার।

সম্প্রতি ভিক্টোরিয়ার মালয়ালি অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ওনাম’ উৎসবে যোগ দিতে অস্ট্রেলিয়া যান নব্যা। মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই তার কাছে পাওয়া যায় প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের গাজরা বা মালা। সেই অপরাধেই বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করে, যা বাংলাদেশ বা ভারতের টাকায় সোয়া এক লাখের বেশি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি আসার আগে বাবা জুঁই ফুল এনে দিয়েছিলেন। তাকে দুই ভাগে ভাগ করে একটি আমি কোচি থেকে সিঙ্গাপুর ফ্লাইটে চুলে লাগিয়েছিলাম, আর দ্বিতীয় অংশ হ্যান্ডব্যাগে রেখেছিলাম। আমি জানতাম না এটি বেআইনি।’

নব্যা আরও বলেন, ‘ভুলটা অজান্তে হয়েছে, তবে আইন তো অজুহাত মানে না। কর্মকর্তারা জানালেন, ২৮ দিনের মধ্যে জরিমানাটি মেটাতে হবে। ইচ্ছে করেই নয়, ভুল হয়েছিল, কিন্তু ভুল তো ভুলই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

জুঁই ফুলের মালার কারণে অভিনেত্রীকে লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৩:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫