ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন

আমার সন্তান, আমি বুঝব’— সমালোচকদের কড়া জবাব অভিনেত্রীর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫৪ বার পড়া হয়েছে

সদ্য মা হয়েছেন ওপার বাংলার ‘মিশকা’ খ্যাত টেলি অভিনেত্রী অহনা দত্ত। মেয়েকে নিয়েই এখন ব্যস্ততা তার; কেটে যায় সন্তানের ভালোমন্দ দেখতে দেখতেই। কিন্তু সম্প্রতি মেয়েকে আদর করার ধরন নিয়ে নেটিজেনদের নানা মন্তব্যে মেজাজ হারালেন তিনি।

সম্প্রতি অহনাকে উদ্দেশ করে কেউ কেউ লিখেছেন, ‘এভাবে গাল টিপে বা চুমু খেয়ে কেউ এত ছোট বাচ্চাকে আদর করে?’ এমন মন্তব্যে রীতিমতো বিরক্ত হয়ে যান অভিনেত্রী। শেষ পর্যন্ত একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আমার সন্তান। আমি চুমু খাই, চটকাই, মারধোর করি, সবটাই আমার ব্যাপার।’
এর আগে মাতৃত্বের যাত্রার প্রতিটি মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অহনা। কখনো সমালোচনার মুখে পড়েছেন, আবার অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। তবে তিনি সবসময় চেষ্টা করেছেন নেতিবাচক মন্তব্য এড়িয়ে ইতিবাচক দিকটাই গ্রহণ করতে।

কিন্তু এরপরও এদিন মেয়েকে ঘিরে অতিরিক্ত নাক গলানো মন্তব্যে চুপ থাকতে পারলেন না অভিনেত্রী। তাই ভিডিওবার্তায় এসে কড়া জবাবেই নিজের অবস্থা স্পষ্ট করলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

আমার সন্তান, আমি বুঝব’— সমালোচকদের কড়া জবাব অভিনেত্রীর

আপডেট সময় ০৭:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫