ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা 

সাদা চুল, খোঁচা দাড়ি— শাহরুখের নতুন লুক নিয়ে উত্তেজনা!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮৫ বার পড়া হয়েছে

বলিউড বাদশাহ শাহরুখ খানকে ঘিরে দর্শকের আগ্রহ যেন সবসময়ই তুঙ্গে। বিশেষ করে তার আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এই সিনেমায় কেমন লুকে হাজির হবেন শাহরুখ, তা নিয়ে চলছে নানা জল্পনা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া একটি ছবিই সেই কৌতূহল আরও বাড়িয়ে দেয়। ছবিতে দেখা যায়, ধূসর-সাদা স্পাইক কাটিংয়ে চুল, গায়ে সাদা টি-শার্টে শাহরুখ। যা দেখেই ভক্তদের মাঝে ওঠে আলোচনার ঝড়। যদিও ছবিটি দূর থেকে তোলা হওয়ায় স্পষ্ট রূপ নিয়ে কিছুটা ধোঁয়াশা থেকে গেছে। তবে যতটুকু দেখা গেছে, তাতেই মুগ্ধ ভক্তরা।

শুধু তাই নয়, এদিকে শাহরুখ ভক্তরা এআই ব্যবহার করে কয়েকটি আর্টিফিশিয়াল ইমেজও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। সেই ছবিগুলোতে তাকে দেখা যাচ্ছে স্পাইক করা সাদা চুল, চোখে চশমা আর খোঁচা খোঁচা দাড়ি। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেসব ছবি, আর ভক্তদের একাংশ মনে করছেন, ঠিক এই রূপেই পর্দায় হাজির হবেন বলিউড বাদশাহ।

২০২৩ সালের পর শাহরুখের বড় পর্দায় কামব্যাক হচ্ছে ‘কিং’ দিয়ে। এই ছবিতে তিনি প্রথমবারের জন্য তার মেয়ে সুহানা খানের সঙ্গে কাজ করছেন। ২০২৬ সালে মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলারটি। এতে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা এবং রাঘব জুয়েলরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি

সাদা চুল, খোঁচা দাড়ি— শাহরুখের নতুন লুক নিয়ে উত্তেজনা!

আপডেট সময় ০৮:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫