ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

তাহসানের বাবা হওয়ার গুঞ্জন, জানা গেল সত্য

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৪৪ বার পড়া হয়েছে

বর্তমানে খানিকটা ব্যস্ত সময়ই কাটাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। চলতি মাসজুড়েই সুদূর অস্ট্রেলিয়াতে একাধিক শো- রয়েছে তার। এরই মধ্যে আলোচনায় চলে এলেন এই গায়ক। একটি হাসপাতালে তাহসানের নিকটে একটি নবজাতককে দেখতে পাওয়া যায়, আর তাতেই ব্যাপক শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, এক নবজাতককে তাহসানের দিকে এগিয়ে দিচ্ছেন কেউ। আর তা দেখে উচ্ছ্বসিতও দেখা যায় গায়ককে। আর তাতেই ভক্তরা অনুমান করে বসে, কোলের শিশুটি নিশ্চয়ই রোজা ও তাহসানের, মা-বাবা হয়েছেন এই দম্পতি!

এমন গুঞ্জন নিয়ে যখন নেটিজেনদের মাঝে আলোচনা তুঙ্গে, তখনই এ নিয়ে মুখ খুললেন তাহসান; আর জানা গেলও সত্য! আর এ অবস্থায় বিব্রত বলেও জানান এই গায়ক।
এমন দাবি ভিত্তিহীন জানিয়ে তাহসান গণমাধ্যমে বলেন, ‘এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন তার বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম; এটা তখনকার ছবি।’

এদিকে নতুন সংসার বেঁধেছেন তাহসান। চলতি বছরের ৪ জানুয়ারি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই গায়ক। পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয় তাদের। এরপর থেকেই ভক্তদের মাঝে কৌতূহল জাগে এই জুটিকে নিয়ে; তাই হয়তো পান থেকে চুন খসলেই যেন আলোচনায় চলে আসেন এই জুটির কেউ না কেউ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ

তাহসানের বাবা হওয়ার গুঞ্জন, জানা গেল সত্য

আপডেট সময় ০৫:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫