ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহুতল ভবনসহ সাড়ে ৫ কোটি টাকার সম্পদের মালিক আলিমউদ্দিন ১৪৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি, উপকর কমিশনার লিংকন রায় বরখাস্ত ‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস

ঝিনাইদহে বাগানে মিলল ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রিভলবার

ঝিনাইদহের কোটচাঁদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
উপজেলার কুশনা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি আমবাগান থেকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে এবং কোটচাঁদপুর মডেল থানার এসআই ওমর ফারুকের উপস্থিতিতে অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রিভলবারে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রঘুনাথপুর গ্রামে অতীতে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ধরনের ভারী অস্ত্র উদ্ধারের ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো চক্র অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য অস্ত্রটি বাগানে লুকিয়ে রেখেছিল। তবে কারা এ অস্ত্র-গুলি রেখেছে তা এখনো জানা যায়নি।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বহুতল ভবনসহ সাড়ে ৫ কোটি টাকার সম্পদের মালিক আলিমউদ্দিন

ঝিনাইদহে বাগানে মিলল ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রিভলবার

আপডেট সময় ০৪:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫