ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাপলা চত্বরে গণহত্যা: ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১১ আসামি আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়টি এনসিপিতে ওপেন সিক্রেট: রাশেদ খাঁন পরিবেশ আইন অমান্য বড়লেখার এস.আর ব্রিকসের ছাড়পত্র বাতিল চিপসের প্যাকেটে ইয়াবার চালান, বরগুনায় ‘কবুতর ইব্রাহিম’ আটক নথি সরানোর চক্র খুঁজতে গোয়েন্দা তদন্তের নির্দেশ বহুতল ভবনসহ সাড়ে ৫ কোটি টাকার সম্পদের মালিক আলিমউদ্দিন ১৪৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি, উপকর কমিশনার লিংকন রায় বরখাস্ত ‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের
শেখ বশিরউদ্দীন

আলুর দাম নিয়ে আলোচনা হয়েছে, আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আলুর দাম নিয়ে কেবিনেটে বহুবার আলোচনা হয়েছে। আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি। আর চাহিদা তৈরির ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, আলু বাজারে কিনে টিসিবির মাধ্যমে বিক্রির এবং একই সময় রপ্তানি করার।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে, দুপুর পৌনে ১টায় তাকে বহনকারী হেলিকপ্টার ওই বিদ্যালয় মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার পর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বছির উদ্দিন আরও বলেন, টিসিবি আলু কিনবে, অলরেডি সম্ভবত কেনা শুরু করেছে। কিন্তু সেটা যথেষ্ট হবে বলে আমি মনে করি না। আমাদের বাজার পর্যবেক্ষণ এবং কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি রপ্তানিই একমাত্র উপায় কারণ গত বছর ফলন বাম্পার ছিল।

তিনি বলেন, গত বছর আলুর দাম ৮০ টাকা ৯০ টাকা কেজি ছিল। ফলশ্রুতিতে আলু ভালো হয়েছে, আর বেশি হওয়াতে সমস্যা তৈরি হয়েছে। কিছু আলু আমরা রপ্তানি করতে পারলে এই সংকট আমরা মোকাবিলা করতে পারবো। আর আলু নিয়ে কোনো সিন্ডিকেট করে থাকলে অবশ্যই ব্যবস্থা আছে।
হেলিকাপ্টার থেকে নেমে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গোপীনাথপুর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বগুড়ার জেলার দুপচাঁচিয়া উপজেলার মত্তুর্তাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েদ খানকা শরীফে গিয়ে জুমার নামাজ আদায় করেন। এরপর খানকা শরীফ চত্বরে উপদেষ্টার শ্বশুর জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন। এরপর তিনি পারিবারিক ব্যবসায়ী প্রতিষ্ঠান গোপীনাথপুর হিমাগার লিমিটেডে অবস্থান করেন। উপদেষ্টা শেখ বশিরউদ্দর বিকেল ৫টা পর্যন্ত আক্কেলপুরে অবস্থানের পর ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বলে তার সরকারি সফর সূচি থেকে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা: ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১১ আসামি

শেখ বশিরউদ্দীন

আলুর দাম নিয়ে আলোচনা হয়েছে, আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি

আপডেট সময় ০৪:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫