ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিত মালাকার থেকে আবদুর রহমান: ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন

গুরুতর আহত পাক সংগীতশিল্পী কুরাতুলাইন বালুচ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী কুরাতুলাইন বালুচ। তিনি কিউবি নামেই নেটিজেন থেকে শুরু করে ভক্ত-অনুরাগীদের মাঝে অধিক পরিচিত। দেশটির গিলগিত-বালতিস্তানের দেওসাই জাতীয় উদ্যানে একটি ভালুকের আকস্মিক আক্রমণে গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় তার হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কিউবি এবং তার দলের সদস্যরা দেওসাইয়ের ‘বড় পানি’ এলাকার কাছে একটি ক্যাম্পে অবস্থান করছিলেন। হঠাৎ একটি হিমালয় বাদামী ভালুক তাদের ওপর আক্রমণ করে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত তার ফটোগ্রাফার এবং স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে ভালুকটি পালিয়ে যায়।

এদিকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিপোর্টে দেখা গেছে যে ভালুকটি তাকে আঘাত করেছে, যার ফলে কেবল তার বাহুতে গুরুতর আঘাত লেগেছে।’
হামলার পরপরই কিউবিকে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত স্কার্দু ডিএইচকিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জখম পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসকরা জানান, তার অবস্থা এখন শঙ্কামুক্ত। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কে-২ অ্যাডভেঞ্চার ক্লাব নিশ্চিত করে, ‘পুঙ্খানুপূঙ্খ পরীক্ষার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি এখন শঙ্কামুক্ত।’

উল্লেখ্য, ইউনেস্কো কর্তৃক ‘অত্যন্ত বিপন্ন’ প্রজাতি হিসেবে ঘোষিত হিমালয় বাদামী ভালুকের অন্যতম প্রধান আশ্রয়স্থল এই দেওসাই জাতীয় উদ্যান। এটি হিমালয়ের পশ্চিমাংশে অবস্থিত একটি আলপাইন মালভূমি, যা তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশগত গুরুত্বের জন্য পরিচিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

গুরুতর আহত পাক সংগীতশিল্পী কুরাতুলাইন বালুচ

আপডেট সময় ০৩:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫