ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

আদালতে ১০০ কোটি রুপির মানহানি মামলা মিঠুনের

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করেছেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

তার অভিযোগ, কুণাল তার এবং তার পরিবারের নামে অসত্য ও কুরুচিকর মন্তব্য করেছেন।

মিঠুন চক্রবর্তীর দাবি, টেলিভিশনে কুণাল বলেছেন, মিঠুন চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। নিজেকে বাঁচাতেই তিনি দল পরিবর্তন করেছেন বলে কুণাল অভিযোগ করেছেন।
শুধু তা-ই নয়, মিঠুনের স্ত্রী আর্থিক তছরুপের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। মিঠুনের ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা আছে বলেও দাবি করেছেন কুণাল। মিঠুন জানিয়েছেন, কুণালের এই প্রত্যেকটি অভিযোগ মিথ্যে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তৃণমূলের মুখপাত্র এই কাজ করেছেন।

কুণালকে প্রথমে আইনি নোটিশ পাঠিয়েছিলেন মিঠুন। তার উত্তরে সন্তুষ্ট হননি বলে এবার সরাসরি ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন তিনি। মিঠুনের এই আইনি পদক্ষেপের পর সংবাদমাধ্যমকে কুণাল জানিয়েছেন, “যার মান থাকে, তিনি কি এত বার দলবদল করেন? কোর্টে দেখা হবে।”

মিঠুন আদালতকে জানিয়েছেন, তিনি রাজ্যসভার সাবেক সদস্য। অভিনেতা হিসেবে তিনি দাদাসাহেব ফালকে এবং পদ্মভূষণ সম্মান পেয়েছেন। কুণাল ঘোষের ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্যের জেরে তাকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তার সম্মান নষ্ট হচ্ছে।

মিঠুনের দাবি, কুণালের এই মন্তব্যের কারণে কাজেরও ক্ষতি হচ্ছে তার। বিজ্ঞাপন এবং ছবির জগতে তাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

এ কারণেই কুণালকে প্রথমে আইনি নোটিশ পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন মিঠুন। কিন্তু কুণালের উত্তরে তিনি সন্তুষ্ট হননি। সে কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন। মিঠুন বলেছেন, ক্ষতিপূরণ হিসেবে তাকে ১০০ কোটি রুপি দিতে হবে। পাশাপাশি আদালত কুণালকে নির্দেশ দিক, তিনি যেন এধরনের মন্তব্য থেকে বিরত থাকেন।

কলকাতা হাইকোর্টে ৫০ হাজার রুপি কোর্ট ফি দিয়ে মিঠুন এই মামলা করেছেন বলে জানিয়েছেন হাইকোর্টের আইনজীবীরা। আগামী সপ্তাহে মামলাটি উঠতে পারে। উল্লেখ্য, ৫০ হাজার রুপি হাইকোর্টে সর্বোচ্চ কোর্ট ফি।

অন্যদিকে কুণাল ঘোষ জানিয়েছেন, চিটফান্ড সংক্রান্ত বিষয় নিয়ে তিনিও মিঠুনের বিরুদ্ধে মামলা করেছেন। মিঠুনের সঙ্গে বাকি কথা কোর্টেই হবে বলে জানিয়েছেন তৃণমূলের এই মুখপাত্র।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন

আদালতে ১০০ কোটি রুপির মানহানি মামলা মিঠুনের

আপডেট সময় ০৩:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫