ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে ৫ এসএসসি পরিক্ষার্থী আহত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ডিজি নেয়াজুর রহমানের যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গোসাইরহাট ভূমি অফিসের নায়েব কামরুজ্জামান সরকারি কোষাগারের টাকা লুট করে বরখাস্ত হয়েও ‘ম্যানেজ’ করে বহাল হজে গিয়ে মৃত্যু, জান্নাতুল বাকিতে দাফন হলেন জামালপুরের শিক্ষক জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন গুলশানে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু গম চুরির অভিযোগ : ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব ইউক্রেনের ময়মনসিংহ বন বিভাগে দুর্নীতির ‘আলাদীনের চেরাগ’ ও আব্দুল করিমের সাম্রাজ্য চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি সাভারের সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়ের তদন্ত

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি) থেকে বহিষ্কৃত নেতা মাহিন সরকার। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন জানান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাবেক মাহিন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে ঐক্য আজ সময়ের দাবি। অভ্যুত্থানের অগ্রসেনানী আবু বাকের মজুমদার যদি বিজয়ী হন, সেটা আমার নিজের বিজয় হিসেবেই গণ্য হবে। তাই আমি আমার সমর্থন তার প্রতি ব্যক্ত করছি।

এর আগে, গত ১৮ আগস্ট গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুগ্ম সদস্য সচিব পদ থেকে মাহিন সরকারকে বহিষ্কার করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে (যুগ্ম সদস্য সচিব, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি) স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলেও জানানো হয় এনসিপি থেকে।

মূলত স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদের নেতৃত্বে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র নিয়েছিলেন মাহিন সরকার। এটি ভালোভাবে নেয়নি এনসিপির শীর্ষ নেতৃত্ব। অংশগ্রহণ না করতে তাকে নির্দেশনাও দেওয়া হয়।

এনসিপির এক কেন্দ্রীয় সদস্য কালবেলাকে জানান, দল তাকে নিষেধ করা সত্ত্বেও মাহিন সরকার ডাকসু নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি দলের সিদ্ধান্তকে পুরোপুরি অমান্য করেছেন। সেজন্যই মূলত তাকে বহিষ্কার করা হয়েছে।

পরে, ২০ আগস্ট ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে গঠিত ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’। সে প্যানেলে সহসভাপতি পদে (ভিপি) প্রার্থী হয়েছেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক মো. জামাল উদ্দীন খালিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হন এনসিপির বহিষ্কৃত নেতা মো. আবু সায়াদ বিন মাহিন সরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে ৫ এসএসসি পরিক্ষার্থী আহত

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন

আপডেট সময় ০১:০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫