ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
সাদা পাথর লুট

‘প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার’ বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আলোচিত সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাট ও আর্থিক দুর্নীতির ঘটনায় অন্তত ৪২ রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, অভিযানে প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দুদক সূত্র জানায়, গত মঙ্গলবার কমিশনের সভায় এই প্রস্তাব তোলা হলে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুদকের সিলেট কার্যালয় থেকে পরিচালিত অভিযানে ৪২ প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার নাম উঠে আসে। শিগগির এ বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করতে পারে কমিশন।

জানা গেছে, পাথর লুটের ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য এমনকি সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবির সদস্যও। দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ চক্রে জড়িত। পাশাপাশি প্রশাসনের নির্লিপ্ততা ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতার বিষয়ও উঠে এসেছে।

সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ এলাকায় সাদা পাথর চুরি, উদ্ধার ও প্রতিস্থাপন ইস্যু দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। স্থানীয়দের ক্ষোভ, সংবাদমাধ্যমের অনুসন্ধান ও বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতেই দুদক অভিযান চালায়।

দুদকের মহাপরিচালক বলেন, অনুসন্ধান পর্যায়ে অপরাধের মাত্রা ও সংশ্লিষ্টতার ধরন বিবেচনায় পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

সাদা পাথর লুট

‘প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার’ বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আপডেট সময় ০৭:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫