সংবাদ শিরোনাম ::
কসবায় মোবাইল কোর্টের অভিযান: ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে দুই বোন লতা-পাতার বিয়ে প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পবিপ্রবি’র হিট প্রজেক্টের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জন্মদিনের আনন্দের একদিন পরই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু মাদকমুক্ত ফুলবাড়ী উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে জনসচেতনামূলক শোভাযাত্রা ১৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

ঢাবির হলে বহিরাগত থাকায় নিষেধাজ্ঞা

  • ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে বৈধ শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত বা কোনো অতিথি থাকায় নিষেধাজ্ঞা দিয়েছে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন।

ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ঢাবির হলগুলোতে আজ থেকে বৈধ শিক্ষার্থী ছাড়া অন্য কাউকে অবস্থান না করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ঢাবির হলগুলোতে ২ সেপ্টেম্বর থেকে বৈধ শিক্ষার্থী ব্যতীত কোনো বহিরাগত বা অতিথি অবস্থান করতে পারবেন না।
ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। স্বাধীনতার পর মাত্র সাতবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ভোটগ্রহণ হয় ২০১৯ সালে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কসবায় মোবাইল কোর্টের অভিযান: ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা

ঢাবির হলে বহিরাগত থাকায় নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫