ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

আইনি জটিলতায় সুহানা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৬৮ বার পড়া হয়েছে

বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। মুম্বইয়ের আলিবাগে একটি জমি কেনা নিয়ে সমস্যায় জড়িয়ে পড়লেন তিনি। বর্তমানে সুহানা তার পরবর্তী ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পর করছেন।

এসবের মাঝে আলিবাগে একটি জমি কিনেছিলেন সুহানা। যে জমির দাম ১২ কোটি ৯১ লাখ রুপি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই জমির মালিকানা প্রশাসনের কাছে রয়েছে এবং এই জমি কেবল কৃষকদের কৃষিকাজের জন্য রাখা ছিল যা নিয়ে আইনি জটিলতায় রয়েছেন সুহানা।

প্রতিবেদনে আরও বলা হয়, এই জমি সুহানা কিনেছিলেন তিন বোন— অঞ্জলি, রেখা, প্রিয়ার থেকে। তারা এই জমি নাকি তাদের বাবা-মায়ের থেকে পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। কোনটা সত্যি তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

৭৭ কোটি ৪৬ লাখ রুপি দিয়ে ইতোমধ্যেই জমির স্ট্যাম্প ডিউটি করেছেন সুহানা। এই জমি কেনার সময়ে নথিপত্রে সুহানাকে নাকি একজন কৃষক হিসেবে দেখানো হয়েছে। জমির মালিকানা নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হবে।

এটিই সুহানার নিজের কেনা প্রথম জমি ছিল। এই জমি কেনার এক বছরের মধ্যে আলিবাগে আরও একটি বাড়ি কিনেছিলেন সুহানা। সেই বাড়ির দাম ১০ কোটি টাকা।

উল্লেখ্য, এখনও পর্যন্ত সুহানা বা শাহরুখের তরফ থেকে এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। কিছুদিন আগেই আরিয়ানের ‘ব্যাড্‌স অফ বলিউড’ সিরিজের ঝলক প্রকাশ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন সুহানা খান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন

আইনি জটিলতায় সুহানা

আপডেট সময় ০৪:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫