সংবাদ শিরোনাম ::
কসবায় মোবাইল কোর্টের অভিযান: ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে দুই বোন লতা-পাতার বিয়ে প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পবিপ্রবি’র হিট প্রজেক্টের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জন্মদিনের আনন্দের একদিন পরই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু মাদকমুক্ত ফুলবাড়ী উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে জনসচেতনামূলক শোভাযাত্রা ১৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার ২৫ হাজার ৮৬৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রস্তুত সম্পন্ন হয়েছে। এতে তালিকাভুক্ত হয়েছেন ২৫ হাজার ৮৬৬ শিক্ষার্থী।
সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি বলেন, আজকেই খসড়া ভোটার তালিকা চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আমরা চাকসুর মোট ২৫ হাজার ৮৬৬ জন ভোটারকে তালিকাভুক্ত করেছি। বিভাগ থেকে অনেক সময় ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের এলোমেলো সংখ্যা আসে। এজন্য আগে আমরা একটি খসড়া তালিকা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, আমাদের মোট ভোটার সংখ্যা ঠিক আছে। তবে ছেলে শিক্ষার্থী ও মেয়ে শিক্ষার্থীদের সংখ্যাগত পরিবর্তন আসলে আসতেও পারে। কেননা অনেক সময় বিভাগ থেকে ছেলে ও মেয়ে শিক্ষার্থীর এলোমেলো নাম্বার আসে। আমরা পুনরায় চেক করে চূড়ান্ত তালিকা প্রকাশ করব।

চাকসু নির্বাচনে তালিকাভুক্ত হওয়া ২৫ হাজার ৮৬৬ জন ভোটারের মধ্যে নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৮৪১ এবং পুরুষ ভোটার সংখ্যা ১৫ হাজার ২৫।
উল্লেখ্য, চাকসুর নির্বাচনী তফসিল অনুযায়ী আজ (১ সেপ্টেম্বর) চাকসুর খসড়া ভোটার তালিকা ওয়েবসাইটে প্রকাশের কথা রয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর (রবিবার) অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কসবায় মোবাইল কোর্টের অভিযান: ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা

চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার ২৫ হাজার ৮৬৬

আপডেট সময় ০৯:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫