সংবাদ শিরোনাম ::
কসবায় মোবাইল কোর্টের অভিযান: ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে দুই বোন লতা-পাতার বিয়ে প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পবিপ্রবি’র হিট প্রজেক্টের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জন্মদিনের আনন্দের একদিন পরই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু মাদকমুক্ত ফুলবাড়ী উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে জনসচেতনামূলক শোভাযাত্রা ১৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে আমিরুল ও আবিদ

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ গঠিত হয়েছে নতুন নেতৃত্বে। এবারের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম ফরহাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আবিদ হোসেন স্বরণ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কলেজের অধ্যক্ষ ড. কাকলি মুখোপাধ্যায় ও উপাধ্যক্ষ ড. ফরিদা ইসায়মিন এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তাদের নাম ঘোষণা করেন।

দিনব্যাপী প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে মোট ২৫ জন ভোটারের মধ্যে ২১ জন ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার নাজমুল খান সুজন (দৈনিক জনবাণী)। কমিশনে অন্য সদস্যরা হলেন একুশে টিভির স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম, আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ যুবায়ের এবং মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার ফেরদৌস সাগর।

নতুন কমিটির বাকি সদস্য হয়েছেন সহ-সভাপতি: লিখন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক: রাহিমা বেগম স্মৃতি, সাংগঠনিক সম্পাদক: সাজ্জাদুল ইসলাম, অর্থ সম্পাদক: পলাশ মিয়া, দপ্তর সম্পাদক: শাহরিয়ার আজিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক: রিপন খন্দকার

কার্যনির্বাহী সদস্য: লামিসা তাসনিম জুহা, আল আমিন মোহ, মাহমুদুর রহমান।

নির্বাচনে জয়ী সাধারণ সম্পাদক আবিদ হোসেন বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি বিশাল দায়িত্বও। সমিতির উন্নয়ন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চায় আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

অন্যদিকে সভাপতি আমিরুল ইসলাম জানান, “আমাদের লক্ষ্য শুধু নেতৃত্ব দেওয়া নয়, বরং ঐক্যবদ্ধ থেকে সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা বজায় রাখা। আমরা সবাই মিলে সংগঠনের মর্যাদা অক্ষুণ্ণ রাখব।”

নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক নেতৃবৃন্দ, বর্তমান সদস্য এবং শিক্ষকবৃন্দ।

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার ও ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা—নতুন নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কসবায় মোবাইল কোর্টের অভিযান: ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে আমিরুল ও আবিদ

আপডেট সময় ০৭:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫