ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

‘ভাবতাম মন্ত্রীরা পদত্যাগ করে না, এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গতকাল (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাল্টাপাল্টি ধাওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর মারধরে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। এ ঘটনার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।

শুধু রাজনৈতিক মহলই নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তাদেরই একজন সংগীতশিল্পী আসিফ আকবর।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশের রাজনীতির সংস্কৃতি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকালে দেওয়া ওই স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।’
যদিও পোস্টে সরাসরি কারো নাম উল্লেখ করেননি তিনি। তবে মন্তব্যের ঘরে অনুরাগীদের অনেকে লিখেছেন, আসিফ মূলত সরকারপক্ষের আইন উপদেষ্টাকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন।

নুরের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানিয়ে তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সেই ঘটনাকেই এই স্ট্যাটাসের কারণ মনে করছেন নেটিজেনরা।

এদিকে আসিফের সেই স্ট্যাটাসে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্ট্যাটাসের ৭ ঘণ্টায় প্রায় ১ লাখের বেশি রিয়েক্ট পড়েছে। এছাড়াও কমেন্ট করেছে প্রায় ৫ হাজারের বেশি অনুসারী।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। তার নাক ফেটে যায় এবং তিনি স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে নুর আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার জ্ঞান ফিরেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন

‘ভাবতাম মন্ত্রীরা পদত্যাগ করে না, এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’

আপডেট সময় ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫