ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে

ইচ্ছে হলে খাল-বিলেও গোসল করি: আফরান নিশো

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে মডেলিং ও নাটকের পর এখন বড়পর্দায় সাফল্যের সঙ্গে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ইতোমধ্যে তার অভিনীত ‘সুড়ঙ্গ’ এবং ‘দাগি’ সিনেমা বেশ সাড়া পেয়েছে দর্শকের মাঝে; তারাও চাচ্ছেন অভিনেতাকে নিয়মিত সিনেমায় দেখতে। তাই এখন সিনেমায় বেশি মনোযোগ দিচ্ছেন অভিনেতা।

তবে শুধু পর্দাতেই নয়, ভক্তদের কাছে তার সাধারণ জীবনযাপনও বেশ প্রশংসিত। আর তা নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন আফরান নিশো। সেখানে তার সরল জীবন যাপনের কথা অকপটে জানান অভিনেতা।

আফরান নিশো বলেন, ‘এখনও আমি ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিটের ওদিকে গিয়ে ঘাসের ওপর হাঁটি। গোসল করতে ইচ্ছে হলে সেখানে খাল বিল রয়েছে সেখানে করি।’
সাধারণত বড় তারকাদের আলাদাভাবে চলাফেরা করতে হয় এবং ধরাছোঁয়ার বাইরে থাকতে হয়, কিন্তু নিশো এই ধারণায় একমত নন। সাধারণ জীবনযাপন বজায় রাখা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আমার কাছে এগুলো কুসংস্কার লাগে। আমি সিম্পল থাকি এটা আমার স্টাইল। নিজেকে এভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি। দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে। আমি চাইবো, আমার যত যোগ্যতা বাড়বে আমি ততো গ্রাউন্ডে থাকবো। আমার যারা ফ্যান তাদের কাছাকাছি পৌঁছাবো।’

এদিকে নিশো অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘আকা’ খুব শিগগিরই আসছে। ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই সিরিজটি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার; যা দর্শকদের মাঝে সিরিজটি দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

ইচ্ছে হলে খাল-বিলেও গোসল করি: আফরান নিশো

আপডেট সময় ০৫:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫