ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

টুপি পরা কি সুন্নত?

টুপি মুসলিম পুরুষদের মাথায় শোভা পাওয়া ইসলামের অন্যতম একটি নিদর্শন। মুসলিম পুরুষেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সময় মাথায় টুপি পরিধান করেন। কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত এবং ধর্মীয় বিভিন্ন পবিত্র কাজ করার সময় মাথায় টুপি দেওয়া একটি স্বাভাবিক সংস্কৃতির অংশ।

টুপি শব্দটির বাংলা অর্থ হলো মস্তকাবরণ বিশেষ, শিরস্ত্রাণ। এটি মূলত সংস্কৃত শব্দ থেকে এসেছে। টুপির বহুল পরিচিত আরবি শব্দ হলো ‘কালানসুওয়া’। এটি ‘কালসুন’ থেকে উদ্গত, এর বহুবচন হলো ‘কালানিস’। ‘কালানসুওয়া’ অর্থ শিরোভূষণ। ফেকাহবিদ আলেমরা বলেন, একজন মুসলমান হিসেবে সবসময় টুপি পরা মুস্তাহাব এবং নামাজে পরা সুন্নত।

আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় টুপি পরিধান করতেন। সাহাবায়ে কেরাম থেকেও টুপি পরিধানের প্রমাণ পাওয়া যায়। হাদিস শরিফে এসেছে, ‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) সফর অবস্থায় কানটুপি পরতেন, আর আবাসে পরতেন শামী টুপি।’ -(আখলাকুন নবি, হাদিস: ৩১৪)

হাসান বিন মেহরান থেকে বর্ণিত, একজন সাহাবী বলেছেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাঁর দস্তরখানে খেয়েছি এবং তাঁর মাথায় সাদা টুপি দেখেছি’। (আল ইসাবাহ ৪/৩৩৯)

উমর ইবনে খাত্তাব রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, শহীদ হল তিন শ্রেণীর লোক : এমন মুমিন … এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাম মাথা তুললেন। তখন তাঁর টুপি পড়ে গেল। অথবা বলেছেন উমরের টুপি পড়ে গেল। (মুসনাদে আহমাদ, হাদীস : ১৪৬ জামে তিরমিযী, হাদীস : ১৬৪৪)

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিন প্রকার টুপি ছিল। সাদা তুলার আস্তরণবিশিষ্ট টুপি, ডোরাদার ইয়ামানি চাদর দ্বারা নির্মিত টুপি এবং কান ঢাকা যায় এমন টুপি। এটি তিনি সফরকালে পরতেন এবং কখনো কখনো নামাজ আদায়ের সময় সেটি সামনে রেখে দিতেন। (আখলাকুন নবী : ২/২১১-৩১৫)

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

টুপি পরা কি সুন্নত?

আপডেট সময় ১১:৩৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২